ইউরোপের পার্লামেন্টে বাংলা স্টাইলের ডিম বৃষ্টি! থমকে গেল দেশের শাসনভার?

ইউরোপের পার্লামেন্টে বাংলা স্টাইলের ডিম বৃষ্টি! থমকে গেল দেশের শাসনভার?

সরকার বদল এবং রাজনৈতিক উত্তেজনার প্রতীক হিসেবে বাংলাজুড়ে চর্চিত ডিম নিক্ষেপের ঘটনা এবার সীমানা পেরিয়ে পৌঁছে গেল সুদূর ইউরোপে। কসোভোর ভরা পার্লামেন্টে এক নজিরবিহীন রাজনৈতিক নাটক দেখা গেল, যেখানে ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী আলবিন কুর্তিকে সরাসরি লক্ষ্য করে ডিম ছুড়ে মারলেন এক বিরোধী নেত্রী। তীব্র রাজনৈতিক টানাপোড়েন এবং একটি গুরুত্বপূর্ণ নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টার প্রতিবাদে এই কাণ্ড ঘটে। ঘটনার জেরে তাৎক্ষণিকভাবে মুলতবি ঘোষণা করা হয় পার্লামেন্টের অধিবেশন এবং বন্ধ করে দেওয়া হয় লাইভ সম্প্রচার।

গত দুই বছরেরও কম সময়ে তিনবার নির্বাচন হওয়া ছোট্ট গণতান্ত্রিক রাষ্ট্র কসোভোতে দীর্ঘ সময় ধরে রাজনৈতিক অস্থিরতা চলছে। নতুন প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে বিরোধী দলগুলির সঙ্গে আলোচনার মাঝেই এই অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়। বিরোধী নেত্রী টাইম কাদ্রিজাজ অধিবেশন চলাকালীন তীব্র ক্ষোভ প্রকাশ করে প্রধানমন্ত্রীর দিকে ডিম ছুড়লে মুহূর্তের মধ্যে হুলস্থুল পড়ে যায়। দ্রুত নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয় প্রধানমন্ত্রীকে। তবে এমন ঘটনায় বিচলিত না হয়ে কুর্তি জানান, দেশের স্বার্থে আলোচনার খাতিরে এই ধরনের হামলার মুখোমুখি হতে তিনি সর্বদা প্রস্তুত।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *