লাইভ চলাকালীন চরম পদক্ষেপ যুগলের, দেখুন কী ঘটল ৫৭ জন দর্শকের সামনে!

লাইভ চলাকালীন চরম পদক্ষেপ যুগলের, দেখুন কী ঘটল ৫৭ জন দর্শকের সামনে!

ইনস্টাগ্রামে সরাসরি সম্প্রচারের মাঝেই গলায় দড়ি দিয়ে চরম পথ বেছে নিলেন এক তরুণ ও তরুণী। হৃদয়বিদারক এই ঘটনাটি ঘটেছে গুজরাতের দাহোদ জেলার সিংওয়ড়ের হীরাপুর গ্রাম সংলগ্ন নির্জন জঙ্গলে। গত ৪ অক্টোবর নিজেদের গ্রাম থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে গিয়ে দু’জনে ইনস্টাগ্রাম লাইভ শুরু করেন, যা সে সময় প্রায় ৫৭ জন দর্শক প্রত্যক্ষ করছিলেন। তাঁদের মধ্যে যুগলের পরিবারের সদস্য ও আত্মীয়রাও উপস্থিত ছিলেন। পারিবারিক অমতের কারণে গড়ে ওঠা সম্পর্কের টানাপড়েন থেকে এই মর্মান্তিক পরিণতি বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে।

লাইভ সম্প্রচার দেখার পরপরই উদ্বিগ্ন পরিবার দ্রুত পুলিশে খবর দেয়। তবে জঙ্গলঘেরা ওই এলাকায় দুর্বল নেটওয়ার্ক সংযোগ ও সঠিক অবস্থান চিহ্নিত করতে বিলম্ব হওয়ায় পুলিশ পৌঁছনোর আগেই সব শেষ হয়ে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে ১৬ বছরের কিশোরী ও ২৩ বছরের যুবকের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দিয়েছে। রণধীকপুর থানার পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। পুলিশ আধিকারিকদের মতে, এই ইনস্টাগ্রাম লাইভ ভিডিওটি মামলার অন্যতম গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে ব্যবহৃত হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *