আসছে ব্রিকস সম্মেলন! তারেক রহমানের ভারত সফর ঘিরে হঠাৎ কেন তৈরি হলো ধোঁয়াশা?

সেপ্টেম্বরে নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে যাওয়া ব্রিকস সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে কূটনৈতিক মহলে তীব্র জল্পনা শুরু হয়েছে। ২০২৪ সালের রাজনৈতিক পরিবর্তনের পর দ্বিপক্ষীয় সম্পর্কে কিছুটা টানাপোড়েন তৈরি হলেও, আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর নির্ধারিত এই সম্মেলনে যোগ দেওয়ার কথা ছিল বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের। তবে সম্প্রতি নয়াদিল্লি থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভার্চুয়াল সাংবাদিক সম্মেলন এবং তাঁর দেশে ফেরার জোরালো বার্তার পর পরিস্থিতি নতুন মোড় নিয়েছে। এর ফলে বাংলাদেশ সরকারের শীর্ষ নেতার এই ভারত সফর এড়িয়ে যাওয়ার সম্ভাবনা জোরালো হচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
এই পরিস্থিতিতে দুই দেশের সম্পর্ক ও আসন্ন সফর নিয়ে মুখ খুলেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তিনি স্পষ্ট জানিয়েছেন, দুই রাষ্ট্রনেতার মুখোমুখি আলোচনাতেই কেবল বর্তমান জটিলতাগুলোর সমাধান সম্ভব। ব্রিকস সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তারেক রহমানের আলাদা দ্বিপক্ষীয় বৈঠকের কথা রয়েছে, যা দু’দেশের পারস্পরিক সম্পর্কের বরফ গলাতে পারে। কূটনৈতিক মহলের মতে, এই শীর্ষ বৈঠকটি বাতিল হলে দুই দেশের কূটনৈতিক জট আরও গভীর হতে পারে, যার ফলে হাইকমিশনারের এই মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে বিবেচিত হচ্ছে।