নন্দীগ্রামে বড় চমক! মুখ্যমন্ত্রী‘বন্ধুত্বের’ ডাকে সাড়া সংখ্যালঘুদের, মিছিলে মমতার ঘনিষ্ট নেতার পরিবার
রাজ্য রাজনীতিতে শোরগোল ফেলে নন্দীগ্রাম উপনির্বাচনের প্রচারে সংখ্যালঘু সম্প্রদায়ের অভূতপূর্ব সাড়া মিলল। প্রচারের শেষ দিনে বিজেপি প্রার্থীর সমর্থনে আয়োজিত রোড শোতে অংশ নিয়ে শুভেন্দু অধিকারী ‘বন্ধুত্বের’ যে বার্তা দিয়েছিলেন, তার প্রভাব স্পষ্ট হয়েছে ময়দানে। সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় হুডখোলা জিপে এবং গাড়ি থেকে সাধারণ মানুষের অভিবাদন গ্রহণ করেন তিনি। এই সময় রাস্তার দুপাশে দাঁড়িয়ে থাকা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ ফুল ছিটিয়ে ও পোস্টার হাতে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান। এমনকি, কেন্দামারি অঞ্চলে বাঁশ ও ত্রিপল দিয়ে বিজেপির একটি পার্টি অফিসও তৈরি করেছেন স্থানীয় মুসলমান যুবকেরা।
এই ঘটনার মধ্যেই রাজনৈতিক মহলের নজর কেড়েছে আরও একটি বিষয়। রবিবার শুভেন্দুর ব়্যালিতে একসময়ের মমতা-ঘনিষ্ঠ দাপুটে তৃণমূল নেতা আবু তাহেরের স্ত্রী আনিশা খাতুন ও পুত্র ওয়াশিমকে তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাতে দেখা যায়। তাঁদের এই সৌহার্দ্যপূর্ণ অভ্যর্থনা এবং সংখ্যালঘু যুবকদের রাজনৈতিক তৎপরতা নন্দীগ্রামের উপনির্বাচনের সমীকরণকে আরও জল্পনামূলক করে তুলেছে।