অবশেষে মিলল স্বস্তি! রাজ্যকে কড়া নির্দেশ সুপ্রিম কোর্ট কমিটির, বকেয়া ডিএ পেতে বাকি মাত্র কদিন!

অবশেষে মিলল স্বস্তি! রাজ্যকে কড়া নির্দেশ সুপ্রিম কোর্ট কমিটির, বকেয়া ডিএ পেতে বাকি মাত্র কদিন!

সরকারি কর্মীদের বকেয়া মহারঘ ভাতা বা ডিএ প্রদান নিয়ে রাজ্য সরকারকে কঠোর সময়সীমা বেঁধে দিল সুপ্রিম কোর্ট গঠিত মনিটরিং কমিটি। সুপ্রিম কোর্টের নির্দেশানুযায়ী গঠিত এই বিশেষ কমিটি জানিয়েছে, যাঁদের ই-সার্ভিস বুক ইতিমধ্যে স্ক্যান করে সফলভাবে আপলোড করা হয়েছে, তাঁদের আগামী ৩ সেপ্টেম্বরের মধ্যে ২০০৮ থেকে ২০১৫ সাল পর্যন্ত মেয়াদের বকেয়া ডিএ-র প্রথম কিস্তির সম্পূর্ণ টাকা মিটিয়ে দিতে হবে। রাজ্য সরকারের দেওয়া তথ্য অনুযায়ী, বর্তমানে প্রায় ৬৫ হাজার কর্মীর এই ই-সার্ভিস বুক স্ক্যান ও আপলোড করার কাজ সম্পন্ন হয়েছে। বকেয়া মেটানোর ক্ষেত্রে সরকারের উপর যাতে এককালীন অতিরিক্ত আর্থিক চাপ না পড়ে, তা সুনিশ্চিত করতেই অবসরপ্রাপ্ত বিচারপতি ইন্দু মলহোত্রের নেতৃত্বে এই মনিটরিং কমিটি গঠন করেছিল শীর্ষ আদালত। নির্দিষ্ট সময় অন্তর বৈঠক করে পরিস্থিতি পর্যালোচনা করছে এই কমিটি।

এর আগে গত বৃহস্পতিবারের শুনানিতে মনিটরিং কমিটি তাদের সমস্ত পর্যবেক্ষণ ও মতামত রিপোর্ট আকারে সব পক্ষের কাছে জমা দেয়। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ২০০৮ থেকে ২০১৯ সাল পর্যন্ত বকেয়া ডিএ বাবদ মোট প্রায় ১২ হাজার কোটি টাকা পরিশোধ করতে হবে। তবে নির্ভুল হিসাবের জন্য কর্মীদের ই-সার্ভিস বুক আপডেট করা অত্যন্ত জরুরি হওয়ায় প্রক্রিয়ায় কিছুটা সময় লাগছে। ইতিমধ্যে প্রথম ধাপে প্রায় চৌষট্টি হাজার কর্মীর প্রক্রিয়া শেষ হওয়ায় তাঁদের বকেয়া দ্রুত মেটানোর চূড়ান্ত নির্দেশ দিল কমিটি। মামলাকারী সরকারি কর্মীদের আইনজীবীরা আদালতের এই ইতিবাচক পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। নির্ধারিত এই সময়ের মধ্যে রাজ্য সরকার বকেয়া ডিএ প্রদান প্রক্রিয়া কীভাবে রূপায়ণ করে, এখন সেদিকেই তাকিয়ে রয়েছে লাখ লাখ সরকারি কর্মচারী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *