জন্মদিনে অমিতাভের মেসেজ এড়িয়ে যান প্রীতি জিন্টা! বিগ বির বিস্ফোরক অভিযোগে হতবাক ভক্তরা!
August 10, 202611:34 am

‘কৌন বনেগা ক্রোড়পতি সিজন ১৮’-এর মঞ্চে প্রীতি জিন্টার বিরুদ্ধে এক মজার অভিযোগ এনেছেন অমিতাভ বচ্চন। মেগাস্টারের দাবি, প্রতি বছর জন্মদিনে শুভেচ্ছা জানালেও বলিউড অভিনেত্রী নাকি তার কোনো উত্তর দেন না। এই অভিযোগ প্রকাশ্যে আসতেই তা নিয়ে শুরু হয়েছে হাসির রোল। শো-এর নতুন প্রোমোতে আমির খান এবং সানি দেওলের সঙ্গে ‘বাটওয়ারা ১৯৪৭’ ছবির প্রচারে হাজির হয়ে এই খুনসুটিতে মাতেন প্রীতি ও অমিতাভ।
অভিযোগের উত্তরে সাফাই দিয়ে প্রীতি জানান, তিনি নাকি ঠিকই উত্তর দেন, তবে তা এক সপ্তাহ পর। দমে যাওয়ার পাত্র নন বিগ বিও। নিজের বক্তব্যের সপক্ষে তিনি পুরোনো একটি সোশ্যাল মিডিয়া পোস্টও তুলে ধরেন। দুই তারকার এই চটজলদি ও মজাদার কথোপকথন তাঁদের পর্দার পেছনের গভীর বন্ধুত্বেরই দারুণ এক ঝলক তুলে ধরেছে।