জেন জি বিক্ষোভে রণক্ষেত্র রাঁচি! জলকামান উড়িয়ে আন্দোলনকারীদের হুঙ্কার!

জেন জি বিক্ষোভে রণক্ষেত্র রাঁচি! জলকামান উড়িয়ে আন্দোলনকারীদের হুঙ্কার!

দিল্লি ও কলকাতার পর এবার জেন জি-র প্রতিবাদী ঢেউ আছড়ে পড়ল ঝাড়খণ্ডে। সোমবার রাঁচিতে পড়ুয়াদের বিধানসভা ঘেরাও কর্মসূচিকে কেন্দ্র করে পরিস্থিতি রণক্ষেত্র হয়ে ওঠে। জেপিএসসি এবং জেএসএসসি পরীক্ষায় দুর্নীতির অভিযোগ তুলে এবং তা বাতিলের দাবিতে হেমন্ত সোরেন সরকারের বিরুদ্ধে সোচ্চার হন হাজার হাজার পরীক্ষার্থী। আন্দোলন থামাতে পুলিশ জলকামান ব্যবহার করলেও তা বিক্ষোভ দমনের বদলে যুবসমাজকে আরও উজ্জীবিত করে তোলে। জলের তোড়ের সামনে দাঁড়িয়েই প্রতিবাদী ছাত্ররা নাচে-গানে অনড় মনোবলের পরিচয় দেন। স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া ও পরীক্ষা পদ্ধতির আমূল পরিবর্তনের দাবিতে এই আন্দোলন এখন দাবানলের মতো ছড়িয়ে পড়েছে।

লোকতান্ত্রিক ক্রান্তিকারী মোর্চার নেতা দেবেন্দ্রনাথ মাহাতোর নেতৃত্বে চলা এই আন্দোলনে সাধারণ মানুষও স্বতঃস্ফূর্তভাবে শামিল হয়েছেন। মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের সঙ্গে আগের বৈঠক ব্যর্থ হওয়ার পরই এই তীব্র বিধানসভা অভিযানের ডাক দেওয়া হয়। পুলিশি নিরাপত্তা ও বাধা পেরিয়ে আন্দোলনকারীরা সাফ জানিয়ে দিয়েছেন, এটি কেবল চাকরিপ্রার্থীদের লড়াই নয়, বরং ঝাড়খণ্ডের লাখো মানুষের অধিকার রক্ষার সংগ্রাম। সরকারের বধির মনোভাবের বিরুদ্ধে এই প্রতিবাদ থামার নয়। ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন আরও তীব্র করার হুঙ্কার দিয়েছেন আন্দোলনকারীরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *