মঙ্গলবারেও ভিজবে বাংলা, বুধবার থেকে দক্ষিণবঙ্গে আরও বারবে বৃষ্টি!
August 11, 20269:01 am

ওয়েদার আপডেট: রাজ্যজুড়ে আপাতত অব্যাহত থাকছে বৃষ্টির পর্ব। আলিপুর আবহাওয়া দফতরের বুলেটিন অনুযায়ী, আজ মঙ্গলবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে কলকাতা, দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পুরুলিয়া এবং পূর্ব ও পশ্চিম বর্ধমানে আজ ভিজতে পারে বিভিন্ন এলাকা।
বুধবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির তীব্রতা আরও কিছুটা বৃদ্ধি পেতে পারে। তবে বৃষ্টি হলেও আর্দ্রতাজনিত অস্বস্তি ও প্যাচপ্যাচে গরম থেকে এখনই রেহাই মিলছে না বঙ্গবাসীর।
অন্যদিকে, উত্তরবঙ্গের ক্ষেত্রেও জারি রয়েছে সতর্কতা। আবহাওয়াবিদরা জানিয়েছেন, দার্জিলিং ও কালিম্পং সহ উত্তরবঙ্গের অধিকাংশ জেলায় আগামী চার দিন প্রবল ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ থেকেই সেখানে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে।