ভয়াবহ রূপ নিচ্ছে আবহাওয়া! এই ৮ জেলায় টানা বৃষ্টির তাণ্ডব, জানাল হাওয়া অফিস!
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া শক্তিশালী ঘূর্ণাবর্ত ও সক্রিয় মৌসুমি অক্ষরেখার জেরে দক্ষিণবঙ্গে ফের দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আগামী শুক্রবার পর্যন্ত টানা ভারী বৃষ্টির আশঙ্কায় কলকাতা, হাওড়া, বাঁকুড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম—এই আটটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বিশেষ করে উপকূলীয় ও পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির দাপট বেশি থাকতে পারে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, এই প্রতিকূল পরিস্থিতিতে সাধারণ মানুষের দুর্ভোগ বাড়ার আশঙ্কা রয়েছে।
বৃষ্টির এই ব্যাপক প্রভাবের কারণে নদী ও সমুদ্র উত্তাল থাকার সম্ভাবনা থাকায় আগামী ১৪ অগস্ট পর্যন্ত মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যাওয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এর পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও কোথাও হালকা থেকে মাঝারি আবার কোথাও বিক্ষিপ্ত ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বুধবার নাগাদ জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সামগ্রিক এই আবহাওয়া পরিবর্তনের ফলে জনজীবন ব্যাহত হতে পারে বলে সতর্ক করেছেন আবহাওবিজ্ঞানীরা।