হিমাচলে বৃষ্টি-ধসের ভয়াবহ তাণ্ডব! মৃত ১৫৭, অবরুদ্ধ ২৫৯ রাস্তা

হিমাচলে বৃষ্টি-ধসের ভয়াবহ তাণ্ডব! মৃত ১৫৭, অবরুদ্ধ ২৫৯ রাস্তা

হিমাচল প্রদেশে বর্ষার তাণ্ডবে পরিস্থিতি আশঙ্কাজনক রূপ নিয়েছে। টানা বৃষ্টিপাত, ধস এবং হড়পা বানের কারণে রাজ্যের ২৫৯টি রাস্তা পুরোপুরি অবরুদ্ধ হয়ে পড়েছে এবং বৃষ্টি-সংক্রান্ত বিভিন্ন দুর্ঘটনায় অন্তত ১৫৭ জন প্রাণ হারিয়েছেন। স্টেট ইমার্জেন্সি অপারেশন সেন্টার-এর সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, বহু পরিকাঠামো ও সরকারি সম্পত্তির ক্ষয়ক্ষতি হয়েছে, যার আনুমানিক আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় ৮৮৬ কোটি টাকা। গত ৩০ জুন থেকে ৯ অগস্ট পর্যন্ত পাওয়া পরিসংখ্যান অনুযায়ী, ধস ও হড়পা বানে ৬৮ জন এবং সড়ক দুর্ঘটনায় ৮৯ জন মারা গেছেন। এখনও বহু মানুষ নিখোঁজ রয়েছেন।

টানা বৃষ্টির ফলে রাজ্যজুড়ে বিদ্যুৎ পরিষেবা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে কুল্লু ও মান্ডি জেলা সবচেয়ে বেশি প্রভাবিত। আবহাওয়া দফতর রাজ্যের ৫টি জেলায় ভারি বৃষ্টির পূর্বাভাস দিয়ে অরেঞ্জ অ্যালার্ট জারি করায় দুশ্চিন্তা আরও বেড়েছে। পাহাড় থেকে বিশালাকার পাথর ও ধ্বংসাবশেষ নেমে আসার ফলে পাহাড়ি নদী ও নালাগুলির জলস্তর আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে, অবরুদ্ধ রাস্তাগুলি পুনরায় চালু করতে এবং ক্ষতিগ্রস্ত এলাকায় জরুরি পরিষেবা ও ত্রাণ পাঠাতে যুদ্ধকালীন তৎপরতায় কাজ চালানো হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *