হালিশহরের পর এবার শ্যামবাজার, প্রতিবাদের মাঝেই মমতাকে লক্ষ্য করে ‘চোর’ স্লোগান!

হালিশহরের পর এবার শ্যামবাজার, প্রতিবাদের মাঝেই মমতাকে লক্ষ্য করে ‘চোর’ স্লোগান!

হালিশহরের ঘটনার রেস এখনও টাটকা, তার মধ্যেই এবার শহর কলকাতার বুকে বিক্ষোভের মুখে পড়লেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার শ্যামবাজারে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তিতে শ্রদ্ধা জানিয়ে ফেরার পথে তাঁকে লক্ষ্য করে ‘চোর’ স্লোগান তোলার অভিযোগ উঠল বিরোধী দল বিজেপির কর্মীদের বিরুদ্ধে।

নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কে বিজেপির আপত্তিকর মন্তব্যের প্রতিবাদে মঙ্গলবার শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে এক প্রতিবাদ সভার আয়োজন করেছিল কালীঘাট তৃণমূল। সেই কর্মসূচিতে সরাসরি যোগ দিয়েছিলেন তৃণমূল প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে মঞ্চে উপস্থিত ছিলেন দলের বর্ষীয়ান সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও দোলা সেনের মতো প্রথম সারির নেতারা। সভা চলাকালীন বিপ্লবী ক্ষুদিরাম বসুর ছবিতে ফুল দিয়ে শ্রদ্ধাও জানান মমতা।

তবে সভা শেষ হতেই বাধে বিপত্তি! হঠাৎ করেই একদল মানুষ প্রতিবাদ সভার কাছাকাছি চলে আসে এবং মমতাকে লক্ষ্য করে ‘চোর চোর’ স্লোগান দিতে শুরু করে। পরিস্থিতি সামাল দেওয়ার আগেই এলাকা জুড়ে ব্যাপক রাজনৈতিক বিশৃঙ্খলা সৃষ্টি হয়। বিক্ষোভকারীদের দাবি ছিল— “যার হাতে কালি লেগেছে, সে নেতাজির গলায় মালা দেবে না!”

তৃণমূল নেতৃত্বের অভিযোগ, বিজেপি ইচ্ছা করে পরিকল্পনা করে এই বিক্ষোভ সাজিয়েছে যাতে দলীয় কর্মসূচি ভেস্তে দেওয়া যায় এবং তাদের নেত্রীকে অপমান করা যায়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *