নিউটাউনের পর এবার পূর্বস্থলী! ঘরের ভিতর তরুণীর দেহ মিলতেই আটক লিভ-ইন সঙ্গী

নিউটাউনের পর এবার পূর্বস্থলী! ঘরের ভিতর তরুণীর দেহ মিলতেই আটক লিভ-ইন সঙ্গী

নিউটাউনের ছায়া এবার কালনার পূর্বস্থলীতে। মঙ্গলবার পূর্বস্থলী থানার পারুলিয়া বাজার এলাকায় একটি ঘর থেকে ভগবতী দাস নামের এক বিবাহিত তরুণীর ঝুলন্ত দেহ উদ্ধার করেছে পুলিশ। স্বামী ও সংসার ছেড়ে ওই তরুণী সম্প্রতি স্থানীয় এক যুবকের সঙ্গে লিভ-ইন সম্পর্কে বসবাস করছিলেন। ঘটনার পর থেকেই মৃতের লিভ-ইন সঙ্গীর কথাবার্তায় চরম অসঙ্গতি লক্ষ্য করায় তাকে আটক করেছে পুলিশ। পরিবারের অভিযোগের ভিত্তিতে এই রহস্যজনক মৃত্যুর নেপথ্য কারণ খতিয়ে দেখা হচ্ছে।

মৃতার বাবার দাবি, তাঁর মেয়ের এই মৃত্যু স্বাভাবিক নয় এবং এর পেছনে ওই যুবকের হাত রয়েছে। পাশাপাশি তরুণীর কাছে প্রচুর টাকা ছিল বলেও দাবি করেছেন তিনি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। কিছুদিন আগে নিউটাউনের চণ্ডীবেড়িয়ায় এক তরুণীর রহস্যমৃত্যুর ঘটনার পর পূর্বস্থলীর এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। সব দিক খতিয়ে দেখে মৃত্যুর আসল রহস্য উদঘাটনে জোরদার তদন্ত শুরু করেছে পূর্বস্থলী থানার পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *