“তরুণদের ভয় পাচ্ছে বিজেপি!” রাজধানী দিল্লিতে হল ভাড়া ঘিরে তুমুল উত্তেজনা, বিস্ফোরক অভিযোগ CJP প্রধানের

“তরুণদের ভয় পাচ্ছে বিজেপি!” রাজধানী দিল্লিতে হল ভাড়া ঘিরে তুমুল উত্তেজনা, বিস্ফোরক অভিযোগ CJP প্রধানের

দিল্লি: শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর এবার দেশজুড়ে সরকারি স্কুলের পরিকাঠামো ও শিক্ষার মানোন্নয়নে মাঠে নামছে ‘ককরোচ জনতা পার্টি’ (CJP)। আগামী ১৫ আগস্ট স্বাধীনতা দিবস থেকেই এই দ্বিতীয় পর্যায়ের প্রচার কর্মসূচি শুরু করার কথা ঘোষণা করেছিলেন সংগঠনের প্রধান অভিজিৎ দীপকে। তবে এই কর্মসূচির প্রস্তুতি বৈঠকেই বাধ সাধল বিতর্ক।

অভিজিৎ দীপকের অভিযোগ, রাজধানী দিল্লিতে তাঁদের স্বেচ্ছাসেবকদের বৈঠক ভেস্তে দেওয়ার জন্য চক্রান্ত করা হচ্ছে। বহু কষ্টে হল ভাড়া পেলেও, বৈঠকের দিন সকালেই হলের মালিককে ফোন করে হুমকি দেওয়া হয়— ‘সিজেপি-কে হল দিলে উল্টো করে ঝুলিয়ে দেওয়া হবে।’

সংগঠনের প্রতিষ্ঠাতা সরাসরি বিজেপি-কে নিশানা করে দাবি করেছেন, উপরমহলের চাপ ও প্রাণনাশের হুমকির মাধ্যমেই এই নোংরা রাজনীতি চালানো হচ্ছে। তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, “এই ধরনের হুমকি প্রমাণ করে যে শাসক দল দেশের তরুণ প্রজন্মকে কতটা ভয় পাচ্ছে।”

উল্লেখ্য, ১৫ আগস্ট থেকে গ্রামের সরকারি স্কুলের পরিকাঠামো বদলাতে অভিভাবক ও গ্রাম প্রধানদের নিয়ে ‘সোশ্যাল অডিট’-এর ডাক দিয়েছে CJP। ঠিক তার আগেই দিল্লির এই রাজনৈতিক জলঘোলা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *