সিনিয়র রেসিডেন্টদের পোস্টিংয়ে বড় স্বস্তি! ফিরল মেধার ভিত্তিতে কাউন্সিলিং ব্যবস্থা!

সিনিয়র রেসিডেন্টদের পোস্টিংয়ে বড় স্বস্তি! ফিরল মেধার ভিত্তিতে কাউন্সিলিং ব্যবস্থা!

পশ্চিমবঙ্গে সিনিয়র রেসিডেন্ট চিকিৎসকদের বন্ড পোস্টিংয়ের নিয়মে বড় পরিবর্তন এনে স্বচ্ছতা ফেরাল রাজ্য সরকার। বিগত সরকারের আমলে কোনওরকম মেধা তালিকা বা কাউন্সিলিং ছাড়াই প্রায় নয়শো থেকে এক হাজার চিকিৎসককে ইচ্ছাকৃতভাবে দূরে পোস্টিং দেওয়ার অভিযোগ উঠেছিল। জুনিয়র ডাক্তারদের আরজি কর আন্দোলনের সঙ্গে যুক্ত থাকার কারণে এই প্রতিহিংসামূলক সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বলে অভিযোগ করেন চিকিৎসকদের একাংশ। এর ফলে ব্যাপক অসন্তোষ তৈরি হয়েছিল চিকিৎসক মহলে।

অবশেষে নতুন সরকার আসার পর ডক্টরস অ্যাসোসিয়েশনের দীর্ঘ আন্দোলন ও স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের ভিত্তিতে এই পরিস্থিতির অবসান ঘটল। গত ১০ জুলাই স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে প্রতিনিধিবৃন্দের আলোচনার পর জারি হওয়া নতুন নির্দেশিকায় ফের মেধার ভিত্তিতে কাউন্সিলিং চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, তিন বছরের বন্ড ডিউটির প্রথম বছর বিভিন্ন মেডিক্যাল কলেজ এবং বাকি দুবছর জেলা ও মহকুমা হাসপাতালে মেধা তালিকা ও সিট ম্যাট্রিক্সের ভিত্তিতে পোস্টিং দেওয়া হবে, যা চিকিৎসকদের স্বস্তি দিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *