দেশপ্রিয় পার্কের ঐতিহ্যবাহী পুজো ঘিরে জলঘোলা, বিতর্ক উড়িয়ে কি শুরু হবে প্যান্ডেল গড়ার কাজ?

দেশপ্রিয় পার্কের ঐতিহ্যবাহী পুজো ঘিরে জলঘোলা, বিতর্ক উড়িয়ে কি শুরু হবে প্যান্ডেল গড়ার কাজ?

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা আকর্ষণ দেশপ্রিয় পার্কের ৮৯তম দুর্গাপুজো ঘিরে চরম বিতর্কের সৃষ্টি হয়েছে। অন্তর্দ্বন্দ্ব ও কমিটি দখলের লড়াইয়ের মাঝেই রাতের অন্ধকারে মণ্ডপ নির্মাণের বাঁশ ভেঙে ফেলার অভিযোগ ওঠে। পুরনো কমিটির দাবি অনুযায়ী, শাসকদলের দুষ্কৃতীরা এই পুজো বন্ধের ষাজশ করছে এবং আর্থিক হিসাব হস্তান্তর করতেও তারা বিলম্ব করছে। তবে সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়ে নতুন কমিটির উদ্যোক্তারা জানান, কোনো বহিরাগত দুষ্কৃতী তাণ্ডব চালায়নি, বরং নিয়ম না মেনে পোঁতা বাঁশ স্থানীয় বাসিন্দারাই খুলে দিয়েছেন।

রাজনৈতিক টানাপোড়েন সত্ত্বেও পুজো বন্ধ হওয়ার কোনো সম্ভাবনা নেই বলে স্পষ্ট জানিয়েছে নতুন কমিটি। তবে এই অচলাবস্থার কারণে প্যান্ডেল তৈরির প্রাথমিক কাজ পিছিয়ে গেছে, যা পুজোপ্রেমীদের মনে খানিকটা চিন্তার ভাঁজ ফেলেছে। উল্লেখ্য, এ বছর ৭০ ফুট উঁচু বৌদ্ধ বিহারের আদলে মণ্ডপ ও শিল্পী সনাতন রুদ্র পালের প্রতিমা নিয়ে জাকজমকপূর্ণ আয়োজনের পরিকল্পনা রয়েছে। আগামী ১৬ আগস্ট বার্ষিক সাধারণ সভায় নতুন কমিটি গঠিত হলে দ্রুত কাজ শুরু হবে এবং দেশপ্রিয় পার্ক তার পুরনো ঐতিহ্য বজায় রেখেই পুজো সম্পন্ন করবে বলে আশা করা যাচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *