এক মাসের ভিসায় এসে ২৫ বছর ভারতে! কেন দেশ ছাড়তে পারেননি আদনান সামি?

এক মাসের ভিসায় এসে ২৫ বছর ভারতে! কেন দেশ ছাড়তে পারেননি আদনান সামি?

১৫ অগস্ট ভারতের স্বাধীনতা দিবসেই জন্মগ্রহণ করেছিলেন জনপ্রিয় গায়ক-সুরকার আদনান সামি, যা তাঁর কাছে নিছক কাকতালীয় নয় বরং নিয়তির নির্দেশ। ২৫ বছর আগে লন্ডনে কিংবদন্তি আশা ভোঁসলের পরামর্শে মুম্বইয়ে পা রেখেছিলেন তিনি। পরিকল্পনা ছিল মাত্র এক মাসের পর্যটন ভিসায় একটি অ্যালবাম তৈরি করে ফিরে যাওয়া। কিন্তু ভাগ্যের লিখন অন্য ছিল। মুম্বইয়ের মানুষের ভালোবাসা ও পরিবেশ তাঁকে এমনভাবে আপন করে নেয় যে তিনি আর ফিরে যেতে পারেননি। ভারতের সঙ্গে তাঁর এই যোগসূত্র অবশ্য নতুন নয়, কারণ তাঁর মা জম্মুর বাসিন্দা হওয়ায় ছোটবেলা থেকেই দেশের নানা প্রান্তে তাঁর যাতায়াত ছিল।

পরবর্তীকালে ভারতীয় শাস্ত্রীয় সংগীত এবং পণ্ডিত শিবকুমার শর্মার সান্নিধ্য তাঁর সংগীতজীবনকে এক অন্য উচ্চতায় নিয়ে যায়। ২০১৫ সালে পাকিস্তানি পাসপোর্টের মেয়াদ শেষ হওয়ার পর ২০১৬ সালে তিনি আনুষ্ঠানিকভাবে ভারতের নাগরিকত্ব লাভ করেন। যদিও তাঁর দাবি, আইনি স্বীকৃতি পাওয়ার বহু আগেই তিনি মন থেকে নিজেকে ভারতীয় বলে মনে করতেন। বিশ্বের বিভিন্ন প্রান্তে বসবাসের অভিজ্ঞতা থাকলেও ভারতেই তিনি নিজের আসল ঠিকানা খুঁজে পেয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *