বেথুয়াডহরিতে রক্তগঙ্গা: নদিয়ায় বাবাকে-ছেলেকে নৃশংস খুন, রাজ্যজুড়ে ‘কালা দিবস’-এর ডাক কংগ্রেসের

বেথুয়াডহরিতে রক্তগঙ্গা: নদিয়ায় বাবাকে-ছেলেকে নৃশংস খুন, রাজ্যজুড়ে ‘কালা দিবস’-এর ডাক কংগ্রেসের

নদিয়ার নাকাশিপাড়া থানার বেথুয়াডহরি রেল গেটের কাছে এক নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার রাত সাড়ে ৯টা নাগাদ চারচাকা গাড়িতে বাড়ি ফেরার পথে কংগ্রেস নেতা আনিসুর রহমান ও তাঁর ২৪ বছর বয়সি পুত্র আবু সুফিয়ান দুষ্কৃতীদের হামলার শিকার হন।

অভিযোগ, দুষ্কৃতীরা প্রথমে তাঁদের গাড়ি আটকে পরপর কয়েক রাউন্ড গুলি চালায়। এরপর গাড়ি থামিয়ে ধারালো অস্ত্র দিয়ে বাবা ও ছেলেকে এলোপাথাড়ি কোপায়। অতিরিক্ত রক্তক্ষরণের ফলে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। খবর পেয়ে নাকাশিপাড়া থানার পুলিশ পৌঁছায় এবং ঘটনাটির তদন্ত শুরু করে।

এই জঘন্য হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী। নিরপেক্ষ তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে তিনি শোকাহত পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। অন্যদিকে, প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার এই নৃশংস ঘটনার প্রতিবাদে ১৬ আগস্ট রাজ্যজুড়ে ‘কালা দিবস’ পালনের ডাক দিয়েছেন।

স্থানীয় কংগ্রেস নেতৃত্বের অভিযোগ, জেলবন্দি তৃণমূল নেতা জুব্বার শেখের নির্দেশে এলাকা দখলের উদ্দেশ্যে এই হামলা চালানো হয়েছে। তবে কৃষ্ণনগর পুলিশ জেলার অতিরিক্ত সুপার (গ্রামীণ) সুরজিৎ কুমার দে জানিয়েছেন যে, সদ্য ঘটে যাওয়া এই ঘটনাটির তদন্ত চলছে এবং এখনই বিস্তারিত কিছু বলা সম্ভব নয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *