‘টক্সিক’ সিনেমার অন্তরঙ্গ দৃশ্য নিয়ে তোলপাড় নেটপাড়া! ট্রোলারদের মুখে সপাটে জবাব যশের

‘টক্সিক’ সিনেমার অন্তরঙ্গ দৃশ্য নিয়ে তোলপাড় নেটপাড়া! ট্রোলারদের মুখে সপাটে জবাব যশের

দক্ষিণী তারকা যশ ও কিয়ারা আদবাণী অভিনীত ‘টক্সিক’ সিনেমার ‘তবাহি’ গান মুক্তির পর থেকেই শুরু হয়েছে তীব্র বিতর্ক। গানের লাগামছাড়া ঘনিষ্ঠ দৃশ্য দেখে সমালোচকদের একাংশ এটিকে ‘কন্ডোমের বিজ্ঞাপন’ বলে কটাক্ষ করেন। সম্প্রতি একটি টক শোয়ে এই বিতর্ক নিয়ে মুখ খোলেন যশ। রসিকতা করে তিনি জানান, কন্ডোমের বিজ্ঞাপন করতে হলে তিনি টাকা নিয়েই করবেন, বিনা পয়সায় নয়। একই সঙ্গে অভিনেতা স্বীকার করেন যে আগে রোম্যান্টিক দৃশ্যে অভিনয় করতে অস্বস্তি হলেও সময়ের সঙ্গে তাঁর দৃষ্টিভঙ্গি বদলেছে।

যশের মতে, গল্পের প্রয়োজনেই এই বিশেষ দৃশ্যটির সংযোজন করা হয়েছিল, যেখানে প্রেমিক-প্রেমিকা নিজেদের ভালোবাসায় আচ্ছন্ন। তবে এ ধরনের বোল্ড দৃশ্যে অভিনয় করা যে বেশ কঠিন, তাও স্পষ্ট করেন তিনি। ট্রোলারদের সরাসরি জবাব দিয়ে যশ বলেন, কিছু মানুষ সবসময় ভালো জিনিসের মধ্যে খুঁত খুঁজে বের করতেই ভালোবাসেন। যাঁদের এতে সমস্যা রয়েছে, তাঁদের ছবিটি না দেখার পরামর্শও দিয়েছেন অভিনেতা। আগামী দশ দিনের মধ্যেই বড় পর্দায় মুক্তি পেতে চলেছে বহুপ্রতীক্ষিত এই ছবি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *