হেমন্তের ওপর ভরসা নেই, রাহুল গান্ধীকে চরম আল্টিমেটাম রাঁচির পড়ুয়াদের!

হেমন্তের ওপর ভরসা নেই, রাহুল গান্ধীকে চরম আল্টিমেটাম রাঁচির পড়ুয়াদের!

চাকরি দুর্নীতি ও পরীক্ষার নানা অনিয়মের প্রতিবাদে উত্তাল ঝাড়খণ্ড। রাঁচিতে আন্দোলনরত পড়ুয়ারা এবার কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন। তাদের স্পষ্ট দাবি, হেমন্ত সোরেন সরকারকে মৌখিক সমর্থনের বার্তা না দিয়ে হয় তাদের দাবি মানতে বাধ্য করুন, নয়তো জোট সরকার থেকে সমর্থন প্রত্যাহার করুন। স্বাধীনতা দিবসের তেরঙ্গা যাত্রা থেকে পড়ুয়ারা আগামী ২০ আগস্টের মধ্যে দাবি পূরণ না হলে মুখ্যমন্ত্রী আবাস ঘেরাওয়ের কড়া হুশিয়ারিও দিয়েছেন।

ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন ও স্টাফ সিলেকশন কমিশনের নিয়োগ পরীক্ষায় ব্যাপক দুর্নীতির অভিযোগে ফুঁসে উঠেছে পরীক্ষার্থীরা। সিবিআই বা ইডি তদন্ত এবং স্বচ্ছতা ফেরানোর দাবিতে আন্দোলন চললেও রাজ্য সরকার তা মানতে নারাজ। এদিকে রাহুল গান্ধী ফোনে কথা বললেও বাস্তবে কোনো পদক্ষেপ না নেওয়ায় ক্ষুব্ধ পড়ুয়ারা এবার রাহুলের দ্বিমুখী নীতির প্রতিবাদে রাজ্যজুড়ে কুশপুতুল পোড়ানোর কর্মসূচি ঘোষণা করেছেন। সবমিলিয়ে এই ছাত্র বিক্ষোভে রাজনৈতিকভাবে বেশ বিপাকে পড়েছেন কংগ্রেস নেতৃত্ব।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *