৩৪ বছর পর খনিতে ভয়ঙ্কর ডাকাতি! নিরাপত্তারক্ষীদের বেঁধে রেখে অবাধে চলল লুটপাট

৩৪ বছর পর খনিতে ভয়ঙ্কর ডাকাতি! নিরাপত্তারক্ষীদের বেঁধে রেখে অবাধে চলল লুটপাট

শনিবার গভীর রাতে অন্ডালের পড়াশকোল ইস্ট কোলিয়ারিতে এক দুঃসাহসিক ডাকাতির ঘটনায় গোটা খনি এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আট থেকে দশ জনের মুখঢাকা দুষ্কৃতীর একটি দল ধারালো অস্ত্র ও শাবল নিয়ে অতর্কিত হামলা চালায়। রাতের ডিউটিতে থাকা নিরাপত্তারক্ষীদের মারধর করে একটি ঘরে আটকে রেখে তারা তাণ্ডব চালায়। খনি শ্রমিকদের দাবি, দীর্ঘ প্রায় চৌত্রিশ বছর পর এলাকায় এমন নৃশংস অপরাধের ঘটনা ঘটল।

দুষ্কৃতীরা নিরাপত্তারক্ষী ও কর্মীদের কাছ থেকে মোবাইল ফোন, নগদ টাকা, এটিএম কার্ড এবং সোনার চেন ছিনিয়ে নেয়। প্রাথমিক অনুমান, কোলিয়ারির মূল্যবান তামার সামগ্রী চুরি করাই ছিল তাদের মূল উদ্দেশ্য। লুটপাটের পাশাপাশি কোলিয়ারির টেলিফোন ভাঙচুর করা হয় এবং নিরাপত্তা ব্যবস্থাকে পুরোপুরি অচল করে দেওয়া হয়। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় অন্ডাল থানার পুলিশ। বর্তমানে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের শনাক্ত ও গ্রেফতারে তল্লাশি শুরু করেছে পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *