‘দিমাগি নকশাল’ বিতর্ক: বিরোধীদের নিশানা নয়, বিতর্কিত মন্তব্যের ব্যাখ্যা রিজিজুর

‘দিমাগি নকশাল’ বিতর্ক: বিরোধীদের নিশানা নয়, বিতর্কিত মন্তব্যের ব্যাখ্যা রিজিজুর

স্বাধীনতা দিবসের ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘দিমাগি নকশাল’ মন্তব্যে কেন্দ্র ও বিরোধীদের মধ্যে বিতর্ক তুঙ্গে উঠেছে। বিতর্ক থামাতে আসরে নেমেছেন কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স (X)-এ রিজিজু স্পষ্ট জানান, প্রধানমন্ত্রী বিরোধী নেতাদের উদ্দেশ্যে এই মন্তব্য করেননি। তিনি ব্যাখ্যা করেন, যাঁরা মাওবাদীদের সমর্থন জানান, সংবিধান মানেন না, বিচ্ছিন্নতাবাদী ও ৩৭০ ধারার পক্ষে সওয়াল করেন কিংবা দেশের উত্তর-পূর্ব অংশকে বিচ্ছিন্ন করার উদ্দেশ্যে ‘চিকেনস নেক’ করিডোর কেটে দেওয়ার কথা বলেন—কেবল তাঁকেই ‘দিমাগি নকশাল’ বলা হয়েছে।

এর আগে, স্বাধীনতা দিবসে লালকেল্লার ভাষণ থেকে প্রধানমন্ত্রী মোদী বলেন, সশস্ত্র বা ‘হথারিয়া’ নকশালদের দমন করা গেলেও বিভিন্ন প্রতিষ্ঠানে এবং সমাজে ‘দিমাগি নকশাল’রা এখনও সক্রিয়। দেশের যুবসমাজকে একত্রিত করে উন্নত ভারত গড়তে এদের চিহ্নিত ও একঘরে করার আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রীর এই বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে কংগ্রেস। দলটির বর্ষীয়ান নেতা জয়রাম রমেশ একে ফাঁপা রাজনৈতিক বুলি বলে উড়িয়ে দেন। তিনি স্মরণ করিয়ে দেন, আগে সরকার ‘শহুরে নকশাল’ শব্দটি ব্যবহার করলেও সংসদে স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছিল এর কোনো সরকারি সংজ্ঞা নেই। তিনি অভিযোগ করেন, বিরোধীদের কথা ও দাবিকে প্রথমে ‘নকশাল ভাবনা’ বলে বদনাম করলেও পরবর্তীতে সরকার সেই দাবিগুলোই (যেমন জাতিশুমারি) মেনে নেয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *