৫ ঘণ্টা হ্রদে ভাসছিল মৃতদেহ, টেনে তুলতেই চক্ষু চড়কগাছ সবার!

৫ ঘণ্টা হ্রদে ভাসছিল মৃতদেহ, টেনে তুলতেই চক্ষু চড়কগাছ সবার!

তেলেঙ্গানার হানামকোন্ডায় একটি হ্রদে পাঁচ ঘণ্টা ধরে ভাসতে থাকা এক ব্যক্তিকে মৃতদেহ ভেবে আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। বিষয়টি নজরে আসতেই খবর দেওয়া হয় পুলিশকে। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে যখন পুলিশকর্মীরা ওই দেহটি টেনে পাড়ে তোলার চেষ্টা করেন, তখনই ঘটে এক অভাবনীয় কাণ্ড। মৃতদেহ ভেবে যাকে নিয়ে এত তোড়জোড়, তাকে জীবিত অবস্থায় হঠাৎ নড়েচড়ে উঠে বসতে দেখে হতভম্ব হয়ে পড়েন উপস্থিত সকলে।

পরে জানা যায়, ওই ব্যক্তি স্থানীয় একটি গ্রানাইট খাদানের শ্রমিক। সারাদিনের হাড়ভাঙা খাটুনির পর প্রচণ্ড গরমে স্বস্তি পেতে তিনি হ্রদের জলে নেমেছিলেন। জলের আরামে সেখানেই একপর্যায়ে গভীর ঘুমে তলিয়ে যান তিনি। টানা নড়াচড়া না করায় প্রত্যক্ষদর্শীরা তাকে মৃত ভেবে ভুল করেছিলেন। অদ্ভুত এই ঘটনার ভিডিও এখন সমাজমাধ্যমে ভাইরাল। জীবন্ত মানুষের এমন কাণ্ড দেখে হাসি চেপে রাখতে পারছেন না নেটিজেনরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *