ভরা বর্ষায় মাখন মেখে হোলি! দেশের এই পাহাড়ি গ্রাম কেন মাতে এমন উৎসবে?

ভরা বর্ষায় মাখন মেখে হোলি! দেশের এই পাহাড়ি গ্রাম কেন মাতে এমন উৎসবে?

রঙের বদলে মাখনের উৎসবে মেতে ওঠার কথা কি কখনও শুনেছেন? উত্তরাকাশীর রাইথাল গ্রামের দায়ারা বুগিয়ালের সবুজ পাহাড়ি তৃণভূমিতে প্রতি বছর আগস্ট মাসে উদযাপিত হয় ঐতিহ্যবাহী আন্দুরি উৎসব, যা ‘মাখন হোলি’ নামেই বেশি পরিচিত। গ্রীষ্মের মাসগুলিতে পাহাড়ি চারণভূমিতে গবাদি পশু চরিয়ে তা সুস্থ শরীরে গ্রামে ফিরিয়ে আনার আনন্দেই এই আয়োজন। গবাদি পশুর সুস্বাস্থ্য, দুধ ও মাখনের প্রভূত উৎপাদনের জন্য ভগবান শ্রীকৃষ্ণ ও বুগিয়াল মাতার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মূলত এই বিশেষ উৎসবের সূচনা হয়।

ভাদ্র সংক্রান্তির এই উৎসবে পুজো ও প্রার্থনার পাশাপাশি চলে পাহাড়ি লোকগান, নাচ এবং ঐতিহ্যবাহী দই-হাঁড়ি ভাঙার প্রতিযোগিতা। তবে এই উদযাপনের সবচেয়ে আকর্ষণীয় অংশটি হলো একে অপরের মুখে মাখন মাখানো, যা সবুজ তৃণভূমিকে নিমেষেই এক অনন্য হোলির আসরে পরিণত করে। অতীতে গোবর মাখানোর প্রথা থাকলেও বর্তমানে তা আর হয় না। পাহাড়ি সংস্কৃতির এই অভিনব রূপের টানে এখন বহু পর্যটকও ট্রেকিং ও ক্যাম্পিংয়ের মাধ্যমে এই উৎসবে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *