পুজোর ছুটিতে ঘুরতে যাওয়ার প্ল্যান? জানুন ট্রেনের টিকিট কাটার সঠিক দিন ও স্পেশাল ট্রেনের আপডেট!

পুজোর ছুটিতে ঘুরতে যাওয়ার প্ল্যান? জানুন ট্রেনের টিকিট কাটার সঠিক দিন ও স্পেশাল ট্রেনের আপডেট!

আর মাত্র দু’মাস পরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। চলতি বছর ১৪ থেকে ২১ অক্টোবর পর্যন্ত পুজোয় ছুটি থাকায় অনেকেই ভ্রমণের পরিকল্পনা করছেন। তবে জনপ্রিয় রুটে ট্রেনের কনফার্ম টিকিট পাওয়া বেশ কঠিন। রেল সূত্রে জানা গেছে, আগামী ১৪ অক্টোবর চতুর্থীর যাত্রার জন্য টিকিট বুকিং শুরু হয়েছে ১৫ আগস্ট থেকে। এছাড়া পঞ্চমীর টিকিট ১৬ আগস্ট এবং ২১ অক্টোবর দশমীর ফেরার টিকিট কাটা যাবে ২২ আগস্ট থেকে। আইআরসিটিসি ওয়েবসাইট, অ্যাপ বা কাউন্টার থেকে সকাল ৮টা থেকে এই টিকিট বুক করা যাবে।

পুজোর সময়ে অতিরিক্ত চাপের কারণে বুকিং শুরু হতেই সংরক্ষিত আসনগুলি শেষ হয়ে যায় এবং বেশিরভাগ টিকিট ওয়েটিং হয়ে পড়ে। এই সমস্যার সমাধানে বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল। পুজোর দু’সপ্তাহ আগে থেকে কালীপুজো পর্যন্ত এই স্পেশাল ট্রেনগুলি চলাচল করবে। তবে নির্দিষ্ট কতগুলি ট্রেন চলবে, সে বিষয়ে বিস্তারিত তালিকা এখনও প্রকাশ করা হয়নি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *