‘শান্তিতে মরতে দাও…’: অভিনেত্রী ত্বিষার মর্মান্তিক পরিণতিতে সিবিআই-এর বিস্ফোরক চার্জশিট!

‘শান্তিতে মরতে দাও…’: অভিনেত্রী ত্বিষার মর্মান্তিক পরিণতিতে সিবিআই-এর বিস্ফোরক চার্জশিট!

অভিনেত্রী-মডেল ত্বিষা শর্মার রহস্যমৃত্যুর ঘটনায় নতুন মোড় আনল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (CBI)। দীর্ঘ তদন্তের পর ভোপালের বিশেষ আদালতে পেশ করা ৬৩৬ পাতার বিস্ফোরক চার্জশিটে সিবিআই জানিয়েছে, মাত্র পাঁচ মাসের দাম্পত্য জীবনে ধারাবাহিকভাবে চরম মানসিক নির্যাতন ও গার্হস্থ্য হিংসার শিকার হতে হয়েছিল ৩৩ বছর বয়সী এই অভিনেত্রীকে। এর জেরেই তিনি আত্মহত্যা করতে বাধ্য হন। ঘটনায় ত্বিষার স্বামী সমর্থ সিং এবং অবসরপ্রাপ্ত বিচারক শাশুড়ি গিরিবালা সিংয়ের বিরুদ্ধে পণের দাবিতে নির্যাতন, অত্যাচার ও আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে সিবিআই ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা দায়ের করেছে।

তদন্তে জানা গেছে, মৃত্যুর ঠিক আগে রাত ৯টা ৩৬ মিনিটে ননদকে পাঠানো হোয়াটসঅ্যাপ বার্তায় ত্বিষা লিখেছিলেন, তিনি শান্তিতে মরতে চান এবং তাঁর স্বামী যেন পরদিন মৃতদেহের অবশিষ্টাংশ সংগ্রহ করেন। এরপর তিনি বাবাকে ফোন করে কাঁদতে কাঁদতে স্বামীর চরম আক্রমণাত্মক আচরণের কথা জানিয়ে আকুতি জানান। চার্জশিটে উল্লেখ করা হয়েছে, পুরনো সম্পর্ক নিয়ে কটূক্তি, আর্থিক চাপ এবং প্রায় ২০ লক্ষ টাকার শেয়ার যৌথ অ্যাকাউন্টে সরিয়ে নেওয়ার জন্য ক্রমাগত অত্যাচার চালানো হতো তাঁর ওপর। এমনকি গর্ভাবস্থায় গর্ভপাতের সময়ও তাঁকে অবর্ণনীয় মানসিক যন্ত্রণা সহ্য করতে হয়েছিল। বর্তমানে অভিযুক্তদের সিসিটিভি ফুটেজ, ফোন ও কণ্ঠস্বরের ফরেনসিক পরীক্ষা চলছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *