৭,৭০০ কোটি টাকা দেওয়ার পরেও ডিএ জট অব্যাহত! কাদের নাম চাইল সুপ্রিম কোর্ট?

৭,৭০০ কোটি টাকা দেওয়ার পরেও ডিএ জট অব্যাহত! কাদের নাম চাইল সুপ্রিম কোর্ট?

রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বা ডিএ বিতর্ক এখনও পিছু ছাড়ছে না। সম্প্রতি সুপ্রিম কোর্টে বকেয়া ডিএ সংক্রান্ত মামলার শুনানিতে রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়, ইতিমধ্যেই ৬৫ শতাংশ বকেয়া হিসেবে সাত হাজার সাতশো কোটি টাকারও বেশি মিটিয়ে দেওয়া হয়েছে। তবে রাজ্য সরকারের এই দাবির তীব্র বিরোধিতা করেন কর্মীবাহিনীর একাংশের আইনজীবীরা। তাঁদের দাবি, রাজ্যের এই পরিসংখ্যানের বাইরেও লক্ষাধিক কর্মী এখনও তাঁদের প্রাপ্য অর্থ থেকে সম্পূর্ণ বঞ্চিত রয়েছেন।

বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি প্রশান্তকুমার মিশ্রের বেঞ্চে এই মামলার শুনানি চলাকালীন যৌথ মঞ্চ এবং বঞ্চিত কর্মীদের পক্ষ থেকে জানানো হয় যে, ছয় লক্ষেরও বেশি গ্রান্ট-ইন-এইড কর্মী ও পেনশনপ্রাপক এখনও এক টাকাও পাননি। উভয় পক্ষের সমস্ত সওয়াল ও জবাব শোনার পর আদালত এই জটিলতার অবসান ঘটাতে কঠোর পদক্ষেপ করেছে। সুপ্রিম কোর্ট স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, ঠিক কতজন কর্মী বা প্রাপক এখনও পর্যন্ত ডিএ পাননি, তার একটি সুনির্দিষ্ট তালিকা আদালতে পেশ করতে হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *