পরকীয়ার গুঞ্জনে ভাঙছিল সংসার, আচমকা আদালতে সুনীতা! ডিভোর্স নিয়ে বড় আপডেট?

পরকীয়ার গুঞ্জনে ভাঙছিল সংসার, আচমকা আদালতে সুনীতা! ডিভোর্স নিয়ে বড় আপডেট?

বলিপাড়ায় দীর্ঘ ৩৮ বছরের দাম্পত্য ভাঙার গুঞ্জনের মধ্যেই সম্প্রতি ছেলে যশবর্ধনকে নিয়ে মুম্বইয়ের পরিবার আদালতে হাজির হন গোবিন্দার স্ত্রী সুনীতা আহুজা। গত বেশ কিছুদিন ধরেই স্বামীর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ তুলে নানা বিস্ফোরক মন্তব্য করছিলেন তিনি। যার জেরে তাঁদের বিচ্ছেদের জল্পনা তুঙ্গে ওঠে। বুধবার সকালে সুনীতার এই আদালত দর্শন সেই জল্পনাকে আরও তীব্র করে তোলে। পাপারাজ্জিদের ক্যামেরা এড়িয়ে মুখ ঢাকা সুনীতার ক্লান্তি ও বিরক্তির ছাপ স্পষ্টতই মায়ানগরীতে আলোড়ন ফেলে দেয়।

তবে সমস্ত জল্পনা ও আশঙ্কার অবসান ঘটিয়ে এবার বড় তথ্য সামনে এনেছে অভিনেতার টিম। গোবিন্দার ঘনিষ্ঠ মহলের পক্ষ থেকে জানানো হয়েছে, আদালতে বিচ্ছেদ নয়, বরং ২০২৪ সালে দায়ের করা ডিভোর্স মামলাটি প্রত্যাহার করে নিয়েছেন সুনীতা। এই খবর সামনে আসতেই অনুরাগীদের মধ্যে স্বস্তি ফিরেছে। যদিও গোবিন্দার পরকীয়া চর্চা নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিতর্ক থামছে না, তবুও দীর্ঘদিনের এই দাম্পত্য কলহের আপাতত আইনি নিষ্পত্তি স্বস্তির নিঃশ্বাস ফেলেছে দুই পক্ষের শুভানুধ্যায়ীদের মনে।

View this post on Instagram

A post shared by Instant Bollywood (@instantbollywood)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *