দিল্লি থেকে গ্রেফতার বাংলার প্রদীপ্ত: ভুয়ো নথিতে ভারতীয় সিম কিনে পাকিস্তান ও প্রতিবেশীদের পাচারের অভিযোগ

দিল্লি থেকে গ্রেফতার বাংলার প্রদীপ্ত: ভুয়ো নথিতে ভারতীয় সিম কিনে পাকিস্তান ও প্রতিবেশীদের পাচারের অভিযোগ

ভুয়ো নথি ব্যবহার করে ভারতীয় সিমকার্ড সংগ্রহ এবং তা পাকিস্তান, নেপাল ও বাংলাদেশে পাচারের চাঞ্চল্যকর অভিযোগে দিল্লি থেকে গ্রেফতার করা হয়েছে প্রদীপ্ত বসু নামে এক বাঙালি যুবককে। রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (STF) রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাকে পাকড়াও করে।

সম্প্রতি কোচবিহার থেকে সন্দেহভাজন তিন জঙ্গিকে গ্রেফতার করে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ করেই প্রদীপ্তর নাম সামনে আসে। এরপরই দিল্লি থেকে তাকে গ্রেফতার করে ট্রানজিট রিমান্ডে পশ্চিমবঙ্গে নিয়ে আসা হয় এবং দিনহাটা আদালতে পেশ করা হয়।

তদন্তে জানা গেছে, বেআইনিভাবে সংগ্রহ করা এসব সিম দেশের বাইরে পাঠিয়ে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট সক্রিয় করা হতো, যা পরবর্তীতে বিভিন্ন ষড়যন্ত্রমূলক কাজে ব্যবহৃত হতো। এই আন্তর্জাতিক পাচার চক্রে আরও কারা জড়িত এবং তাদের সঙ্গে কোনো স্থানীয় বা সীমান্ত পারের যোগসূত্র রয়েছে কিনা, তা খতিয়ে দেখছেন গোয়েন্দারা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *