MMSBY: রাজ্যবাসীকে ৫ লক্ষ টাকার বিনামূল্যে চিকিৎসার বড় উপহার! কারা ও কীভাবে আবেদন করবেন?

MMSBY: রাজ্যবাসীকে ৫ লক্ষ টাকার বিনামূল্যে চিকিৎসার বড় উপহার! কারা ও কীভাবে আবেদন করবেন?

রাজ্য সরকার আয়ুষ্মান ভারত যোজনার বিকল্প হিসেবে চালু করেছে ‘মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা’ (MMSBY)। এই প্রকল্পের আওতায় নির্বাচিত পরিবারগুলি বছরে ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসার সুবিধা পাবে। হাঁটু ও হিপ প্রতিস্থাপনসহ প্রায় ১৯৫০টি রোগের চিকিৎসা এবং প্রথম দিন থেকেই বিদ্যমান (pre-existing) শারীরিক সমস্যার কভারেজ মিলবে এতে।

কারা পাবেন এই সুবিধা?

  • যেসকল পরিবার স্বাস্থ্যসাথী প্রকল্পের অধীন কিন্তু আয়ুষ্মান ভারতের আওতায় নেই।
  • যেসব পরিবারের বার্ষিক আয় ৮ লক্ষ টাকার নিচে।

কারা বাদ পড়বেন?

  • ৮ লক্ষ টাকার বেশি বার্ষিক আয়সম্পন্ন পরিবার।
  • রাজ্য সরকারি স্বাস্থ্য প্রকল্প (WBHS 2008), CGHS, ESI বা সরকারি সংস্থার মেডিকেল ইনস্যুরেন্সের আওতাভুক্ত কর্মী ও পেনশনভোগীরা।
  • আয়ুষ্মান বয় বন্দনা যোজনার আওতাভুক্ত ৭০ বছর বা তার বেশি বয়সী প্রবীণ নাগরিকরা।

প্রধান বৈশিষ্ট্য ও আবেদন পদ্ধতি:

  • সারাদেশে ক্যাশলেস চিকিৎসা: স্বাস্থ্যসাথীর মতো সীমাবদ্ধ না থেকে, এখন দেশের যেকোনো আয়ুষ্মান ভারত-অনুমোদিত হাসপাতালে ক্যাশলেস চিকিৎসা পাওয়া যাবে।
  • বিনামূল্যে ডিজিটাল কার্ড: পরিবারের প্রতিটি সদস্যকে আধার যাচাইকরণের মাধ্যমে আলাদা ডিজিটাল কার্ড দেওয়া হবে।
  • আবেদন প্রক্রিয়া: অনলাইন পোর্টাল (swasthyasathi.gov.in) অথবা দুয়ারে সরকার শিবির ও ব্লক অফিস থেকে ফর্ম পূরণ করে আবেদন করা যাবে।
  • প্রয়োজনীয় নথি: পরিবারের সকল সদস্যের আধার নম্বর, খাদ্যসাথী বা রেশন কার্ড এবং স্বঘোষিত আয়ের সার্টিফিকেট।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *