যৌন হেনস্থার প্রতিবাদ করতেই ১০ তলা থেকে নিচে ফেলে দেওয়া হলো নাবালিকাকে, চরম নৃশংসতা

যৌন হেনস্থার প্রতিবাদ করতেই ১০ তলা থেকে নিচে ফেলে দেওয়া হলো নাবালিকাকে, চরম নৃশংসতা

আহমেদাবাদের মুথিয়া গ্রামের শ্যাম উপবন নামক এক নির্মাণস্থলে ঘটে যাওয়া নৃশংস ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। ১৮ আগস্ট বাবা-মাকে দুপুরের খাবার পৌঁছে দিতে গিয়ে যৌন হেনস্থার শিকার হয় এক নাবালিকা। অভিযুক্ত তিন শ্রমিক—রাহুল দোদিয়ার, সুরেশচন্দ্র চারপোটা এবং দীনেশ নিনামা—১০ তলায় তার পথ আটকে অশালীন আচরণ শুরু করে।

কিশোরী সাহসের সঙ্গে প্রতিবাদ জানালে, কুকীর্তি ফাঁস হওয়ার ভয়ে ক্ষিপ্ত অভিযুক্তরা তাকে ১০ তলার খোলা লিফটের শ্যাফটে ছুড়ে ফেলে দেয়। কয়েক তলা নিচে পড়ে গিয়ে মারাত্মক জখম হয় নাবালিকাটি, তার একাধিক হাড় ভেঙে যায়।

চিত্কার শুনে স্থানীয়রা উদ্ধার করে তাকে হাসপাতালে ভর্তি করেন। বাবা-মার অভিযোগের ভিত্তিতে নারোদা থানায় মামলা দায়ের করে পুলিশ দু’জনকে গ্রেফতার করেছে। মূল অভিযুক্ত এখনও পলাতক। পুলিশ জোরদার তল্লাশি চালানোর পাশাপাশি এই ঘটনার উপযুক্ত বিচারের আশ্বাস দিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *