ট্রাম্পের ‘SIR অস্ত্র’! প্রেসিডেন্টের গদি বাঁচাতে আমেরিকায় কত ভোটার ছাঁটাই?

ট্রাম্পের ‘SIR অস্ত্র’! প্রেসিডেন্টের গদি বাঁচাতে আমেরিকায় কত ভোটার ছাঁটাই?

ভারতের নির্বাচনী পদ্ধতি থেকে শিক্ষা নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে ভোটাধিকার এবং নির্বাচনী আইনে আমূল পরিবর্তন আনতে মরিয়া পদক্ষেপ শুরু করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে আলোচনার পর আমেরিকার বর্তমান ভোটিং ব্যবস্থা বদলে ফেলার বিষয়ে সোচ্চার হয়েছেন তিনি। মূলত ভারতের আদলে প্রতিটি নাগরিকের জন্য সচিত্র পরিচয়পত্র বাধ্যতামূলক করা এবং ডাকযোগে প্রাপ্ত পোস্টাল ব্যালটের ব্যবহার কমিয়ে আনার ওপরেই জোর দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট। দেশের ভোটার তালিকা নিখুঁত রাখতে ভারতে ব্যবহৃত বিশেষ ব্যবস্থার বিষয়টি মাথায় রেখে মার্কিন যুক্তরাষ্ট্রেও একই ধরনের পদক্ষেপে জোর দেওয়া হচ্ছে।

এই লক্ষ্যে ‘সেভ আমেরিকা অ্যাক্ট’ বা সেফগার্ড আমেরিকান ভোটার এলিজিবিলিটি বিল দ্রুত পাস করাতে আগ্রহী ট্রাম্প প্রশাসন। কেবল আসল মার্কিন নাগরিকরাই যাতে ভোটাধিকার পান, তা সুনিশ্চিত করাই এই বিলের মূল উদ্দেশ্য। ভারতে প্রথমে ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ে এবং পরে নাগরিকত্ব যাচাই করা হলেও, আমেরিকার ক্ষেত্রে আগে নাগরিকত্ব প্রমাণ করে তবেই ভোটাধিকার দেওয়ার পরিকল্পনা রয়েছে। তবে প্রতিটি অঙ্গরাজ্যের নিজস্ব নিয়ম থাকায় কেন্দ্রীয়ভাবে এই আইন কার্যকর করা বেশ চ্যালেঞ্জিং। ২০২৮ সালের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে নির্বাচন সংক্রান্ত নীতি সংশোধন করতে সর্বাত্মক চেষ্টা চালাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *