আয়ুষ্মান ভারতের কার্ড থেকেও মিলছে না চিকিৎসা? জানুন অভিযোগ জানানোর সহজ উপায়!

আয়ুষ্মান ভারতের কার্ড থেকেও মিলছে না চিকিৎসা? জানুন অভিযোগ জানানোর সহজ উপায়!

রাজ্যে আনুষ্ঠানিকভাবে চালু হওয়া কেন্দ্রীয় স্বাস্থ্য প্রকল্প ‘আয়ুষ্মান ভারত’-এর মাধ্যমে আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষ ও সত্তরোর্ধ্ব প্রবীণরা পাঁচ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসার সুবিধা পাচ্ছেন। এই প্রকল্পের আওতায় রাজ্যের প্রায় দেড় কোটি পরিবার তথা প্রায় ছয় কোটি মানুষ উপকৃত হবেন। রাজ্যের প্রায় ১৯৩০টি সরকারি ও বেসরকারি হাসপাতালকে এই পরিষেবার সঙ্গে যুক্ত করা হয়েছে, যা স্বাস্থ্যসাথী প্রকল্পের তুলনায় সংখ্যায় অনেকটাই বেশি। ফলে সাধারণ মানুষের চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ আরও সুগম হয়েছে।

তবে কার্ড থাকা সত্ত্বেও যদি কোনো হাসপাতাল চিকিৎসা দিতে অস্বীকার করে, তবে ঘরে বসেই এর প্রতিকার পাওয়া সম্ভব। রোগীরা সরকারি গ্রিভ্যান্স পোর্টালে গিয়ে অথবা চব্বিশ ঘণ্টা চালু থাকা টোল ফ্রি হেল্পলাইন নম্বর ১৪৫৫৫-এ ফোন করে সরাসরি অভিযোগ জানাতে পারবেন। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে সংশ্লিষ্ট হাসপাতালের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হতে পারে। হাসপাতালে যাওয়ার সময় পরিচয়পত্র, মোবাইল ফোন, চিকিৎসকের প্রেসক্রিপশন ও পূর্ববর্তী মেডিক্যাল রিপোর্ট সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *