১৮ বছরে মেয়েরা কী খেতে পারে যা ছেলেরা পারে না! দেবের ধাঁধায় ভ্যাবাচ্যাকা তরুণী!

১৮ বছরে মেয়েরা কী খেতে পারে যা ছেলেরা পারে না! দেবের ধাঁধায় ভ্যাবাচ্যাকা তরুণী!

ছোটপর্দার জনপ্রিয় রিয়েলিটি শো ‘দাদাগিরি’-র মঞ্চে সঞ্চালক দেবের একটি অভিনব প্রশ্ন ঘিরে শুরু হয়েছে জোর চর্চা। সম্প্রতি শোয়ের মঞ্চে সঙ্গীতশিল্পী দেবস্মিতাকে এক মজার অথচ কঠিন গুগলির মুখোমুখি করেন নায়ক। দেব প্রশ্ন করেন, প্রথমবার ভোট দেওয়ার পর মহিলারা আইনত কী খেতে পারেন, যা পুরুষরা পারে না? এই ধাঁধার সঠিক উত্তর দিতে সম্পূর্ণ ব্যর্থ হন তরুণী শিল্পী। এরপর সাঁতারু প্রশান্ত কর্মকার লজিক দিয়ে জানান উত্তরটি হলো ‘আইবুড়ো ভাত’। তাঁর ব্যাখ্যা অনুযায়ী, ভারতে মেয়েরা ১৮ বছর বয়সে যেমন ভোট দিতে পারেন, তেমনই আইনিভাবে বিয়ের যোগ্য হন। কিন্তু ছেলেদের ক্ষেত্রে ভোটাধিকার ১৮ বছরে মিললেও বিয়ের আইনি বয়স একুশ বছর।

আংশিক সঠিক এই উত্তরের পর পুরো পয়েন্ট দিয়ে দেন দেব। তবে এই মজার পর্বের রেশ ছড়িয়ে পড়তেই নেটপাড়ায় শুরু হয়েছে অন্য আলোচনা। ৪৩ বছর বয়সী জনপ্রিয় এই অভিনেতা এখনও অভিনেত্রী রুক্মিণী মৈত্রের সঙ্গে সম্পর্কে থাকলেও বিয়ের পিঁড়িতে বসেননি। ফলে নেটিজেনদের একাংশ রসিকতা করে প্রশ্ন তুলেছেন, সবাইকে তো আইবুড়ো ভাতের চমৎকার লজিক শিখিয়ে দিলেন দেব, কিন্তু তিনি নিজে কবে এই বিশেষ খাবারটি খাচ্ছেন?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *