হাওড়া লাইনে টানা ১০ দিন পাওয়ার ব্লক: বাতিল একগুচ্ছ লোকাল, বদলেছে সময়সূচি!

হাওড়া লাইনে টানা ১০ দিন পাওয়ার ব্লক: বাতিল একগুচ্ছ লোকাল, বদলেছে সময়সূচি!

হাওড়া ডিভিশনে ট্রাফিক ও পাওয়ার ব্লকের কারণে ব্যাহত হতে চলেছে লোকাল ট্রেন চলাচল। ব্যান্ডেল-কাটোয়া শাখার গুপ্তিপাড়া ও জিরাট স্টেশনের মাঝে এবং ব্যান্ডেল স্টেশনের ১১ ও ১৮ নম্বর লাইনে কাজের জন্য আগামী ১০ দিন এই দুর্ভোগ বহাল থাকবে।

১০ দিনের ট্রাফিক ব্লক ও ট্রেনের সময় পরিবর্তন ২১ অগাস্ট থেকে ৩০ অগাস্ট পর্যন্ত প্রতিদিন দুপুর ১টা থেকে বিকেল ৩টে পর্যন্ত গুপ্তিপাড়া ও জিরাট স্টেশনের মাঝে ট্রাফিক ব্লক থাকবে। এর ফলে ৩৭৭৪৮ কাটোয়া–ব্যান্ডেল লোকাল আগামী ১০ দিন কাটোয়া স্টেশন থেকে নির্ধারিত সময়ের বদলে দুপুর ১টা ৪৫ মিনিটে ছাড়বে।

শনিবার বাতিল ট্রেনের তালিকা ব্যান্ডেল স্টেশনে মেরামতির কাজের জন্য ২২ অগাস্ট (শনিবার) সকাল ১১টা ২০ থেকে বিকেল ৫টা ২০ পর্যন্ত ৬টি ট্রেন বাতিল থাকবে:

  • সকাল ১০:৫০-এর কাটোয়া–হাওড়া লোকাল
  • সকাল ১১:১০-এর কাটোয়া–ব্যান্ডেল লোকাল
  • দুপুর ১:০০-র কাটোয়া–ব্যান্ডেল লোকাল
  • দুপুর ২:৩৫-এর ব্যান্ডেল–কাটোয়া লোকাল
  • দুপুর ৪:৩৫-এর ব্যান্ডেল–কাটোয়া লোকাল
  • দুপুর ২:৩০-এর হাওড়া–কাটোয়া গ্যালোপিং লোকাল

উক্ত রুটের যাত্রীদের স্টেশনে রওনা হওয়ার আগে ট্রেনের সময়সূচি দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *