‘বিক্ষোভ দেখানো এখন ফ্যাশন’, অন্নপূর্ণা যোজনার ক্ষোভ উড়িয়ে মন্তব্য দিলীপের
August 22, 20267:03 pm

খড়্গপুরে মেদিনীপুর জেলা প্রশিক্ষণ শিবিরে যোগ দিয়ে অন্নপূর্ণা যোজনা ঘিরে তৈরি হওয়া বিক্ষোভকে ‘ফ্যাশন’ বলে কটাক্ষ করলেন পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ। অফলাইন ও অনলাইনে আবেদন করেও টাকা না পাওয়ার একাধিক অভিযোগ প্রসঙ্গে তিনি পরিষ্কার জানান, শুধু আবেদন করলেই অর্থ মিলবে না; সরকারি শর্ত পূরণ করা আবশ্যিক।
বর্তমানে আবেদনপত্রগুলির কড়া স্ক্রুটিনি চলছে উল্লেখ করে তিনি জানান, ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া প্রায় ৯০ লক্ষ অযোগ্য বা অ-নাগরিক আবেদনকারী এই সুবিধা পাবেন না। কোটি কোটি আবেদনের নথি যাচাই শেষে কেবল যোগ্য ব্যক্তিদেরই বেছে নেওয়া হবে। পাশাপাশি, পূর্বতন সরকারের আমলে ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পে ব্যাপক দুর্নীতির অভিযোগ তুলে তিনি দাবি করেন, অযোগ্যদের পাশাপাশি ভাতা পাওয়া প্রায় তিন লক্ষ পুরুষকে চিহ্নিত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।