মক্কা চুক্তিতে ঢাকার যোগদানের জল্পনা, ভূ-রাজনীতিতে নতুন সমীকরণ

মক্কা চুক্তিতে ঢাকার যোগদানের জল্পনা, ভূ-রাজনীতিতে নতুন সমীকরণ

ক্ষমতার পালাবদলের পর থেকেই বাংলাদেশের কূটনীতিতে এক বিরাট পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। সাম্প্রতিক সময়ে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক জোরদার করার পাশাপাশি, ইসলামি হুজুগে তৈরি হওয়া মক্কা প্রতিরক্ষা চুক্তি বা তথাকথিত ‘মুসলিম ন্যাটো’য় যোগ দেওয়ার জোরালো আগ্রহ প্রকাশ করেছে ঢাকা। গত ৭ আগস্ট সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের রাষ্ট্রপ্রধানদের উপস্থিতিতে মক্কায় এই সামরিক চুক্তি স্বাক্ষরিত হয়। এই জোটে যুক্ত হলে ধর্মীয় স্বার্থের পাশাপাশি দেশের প্রতিরক্ষা ও অর্থনৈতিক সুফল মিলবে বলে মনে করছে প্রশাসন।

বিশ্লেষকদের মতে, এই জোটে বাংলাদেশের অন্তর্ভুক্তির পেছনে রয়েছে সুদূরপ্রসারী ভূ-রাজনৈতিক ও অর্থনৈতিক কৌশল। মধ্যপ্রাচ্য থেকে আসা বিশাল পরিমাণ রেমিট্যান্স আরও বৃদ্ধি করা এবং তুরস্ক ও পাকিস্তানের সঙ্গে সামরিক সরঞ্জাম আমদানি-রপ্তানির বড় বাজার উন্মুক্ত হওয়াই এর মূল লক্ষ্য। তবে এই পদক্ষেপের ফলে আঞ্চলিক রাজনীতিতে ভারত ও অন্যান্য দেশের সঙ্গে সম্পর্কের সমীকরণ কোন দিকে মোড় নেয়, সেটাই এখন দেখার বিষয়। এ বিষয়ে দিল্লির বিদেশমন্ত্রক জানিয়েছে যে, পশ্চিম এশিয়া অঞ্চলের এই ধরনের ঘটনাবলির ওপর কড়া নজর রাখা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *