১২ ঘণ্টা বিদ্যুৎ নেই! অন্ধকারে ডুবে থাকা পাকিস্তানে নেমে এল চরম সংকট!

১২ ঘণ্টা বিদ্যুৎ নেই! অন্ধকারে ডুবে থাকা পাকিস্তানে নেমে এল চরম সংকট!

চরম বিদ্যুৎ সংকটে ধুঁকছে পাকিস্তান। ইসলামাবাদ, রাওয়ালপিন্ডি ও করাচির মতো প্রধান শহরগুলিতে একটানা ১২ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎহীন থাকার জেরে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সবচেয়ে শোচনীয় অবস্থা করাচির, যেখানে দীর্ঘ লোডশেডিংয়ের প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে ফেটে পড়েন ক্ষুব্ধ সাধারণ মানুষ। এর ফলে প্রধান রাস্তাগুলিতে ব্যাপক যানজট তৈরি হয় এবং জনজীবন পুরোপুরি অচল হয়ে পড়ে। বাসিন্দাদের অভিযোগ, সময়মতো বিল পরিশোধ করা সত্ত্বেও তাদের ঘণ্টার পর ঘণ্টা অন্ধকারে কাটাতে হচ্ছে।

অন্যদিকে, বিদ্যুৎ সরবরাহকারী সংস্থা কে-ইলেক্ট্রিকের দাবি, ব্যাপক বিদ্যুৎ চুরি এবং বিপুল পরিমাণ বকেয়া বিল আদায় না হওয়ায় পরিস্থিতির অবনতি ঘটেছে। পাশাপাশি, জ্বালানি ঘাটতি, সঞ্চালন ব্যবস্থার ত্রুটি এবং গ্রীষ্মকালে বিদ্যুতের অতিরিক্ত চাহিদার জেরে গ্রিডের ওপর প্রবল চাপ সৃষ্টি হচ্ছে। পাম্পিং স্টেশনগুলি বন্ধ থাকায় পানীয় জলের সংকটও দেখা দিয়েছে। প্রশাসন পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চালালেও চরম গরমে ও লোডশেডিংয়ের যন্ত্রণায় দিশেহারা হয়ে পড়েছেন সাধারণ নাগরিকরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *