সৌদি প্রবাসেই রক্ষণশীলতার পাঠ! কেরলের মুসলিম সমাজ নিয়ে বিশ্বব্যাঙ্কের রিপোর্টে শোরগোল

সৌদি প্রবাসেই রক্ষণশীলতার পাঠ! কেরলের মুসলিম সমাজ নিয়ে বিশ্বব্যাঙ্কের রিপোর্টে শোরগোল

জীবিকার টানে মধ্যপ্রাচ্যে পাড়ি দিয়ে কি অতিরিক্ত রক্ষণশীল হয়ে উঠছেন কেরলের মুসলিম সম্প্রদায়ের একাংশ? আন্তর্জাতিক সংস্থা বিশ্বব্যাঙ্কের একটি সমীক্ষায় উঠে আসা এমনটাই চাঞ্চল্যকর তথ্য ঘিরে রাজ্যজুড়ে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক বিতর্ক। ২০২২ সালে প্রকাশিত ‘বিয়ন্ড মানি: ডাজ মাইগ্রেশন এক্সপেরিয়েন্স ট্রান্সফার জেন্ডার নর্মস?’ শীর্ষক ওই প্রতিবেদনে কেরল ও মধ্যপ্রাচ্যের অভিবাসী সংস্কৃতির প্রভাব বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে, যা সম্প্রতি নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে।

সমীক্ষায় দেখা গিয়েছে, সৌদি আরব থেকে ফিরে আসা মুসলিম সম্প্রদায়ের একাংশের মধ্যে মহিলাদের স্বাধীনতা এবং গারহস্থ্য হিংসার প্রতি নমনীয় মনোভাবের অভাব রয়েছে। বিশেষ করে, একটি বড় অংশের মানুষের ধারণা যে স্ত্রী অবাধ্য হলে তাঁদের উপর শারীরিক আঘাত করা স্বাভাবিক। এই ধরনের রক্ষণশীল মানসিকতার আমদানি কেরলের সুদীর্ঘ প্রগতিশীল ও উদার সংস্কৃতির পরিপন্থী বলে মন্তব্য করেছেন বিশিষ্ট সাংসদ শশী থারুর। রাজ্যের ঐতিহ্য রক্ষা এবং সামাজিক ভারসাম্যের স্বার্থে তিনি সংশ্লিষ্ট সম্প্রদায়ের অভ্যন্তরে আত্মসমীক্ষার জোরদার বার্তা দিয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *