সীমান্তে আফগান যুবক গ্রেপ্তার, হাওড়া যোগের পাশাপাশি কি চলছে বড় কোনো ষড়যন্ত্র?

সীমান্তে আফগান যুবক গ্রেপ্তার, হাওড়া যোগের পাশাপাশি কি চলছে বড় কোনো ষড়যন্ত্র?

দার্জিলিং জেলার পুলিশ সুপার ওয়াই.এস. জগন্নাথ রাও জানিয়েছেন, সীমান্তে অত্যন্ত সতর্কতামূলক পদক্ষেপে সন্দেহভাজন ওই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

উত্তরবঙ্গ সফর শেষ হওয়ার পরই ইন্দো-নেপাল সীমান্তে সন্দেহভাজন এক আফগান নাগরিককে গ্রেপ্তার করল পুলিশ। নেপাল যাওয়ার উদ্দেশ্যে জলট্যাঙ্কি অভিবাসন দপ্তরে পৌঁছলে তাঁর বিরুদ্ধে লুক আউট সার্কুলার থাকার বিষয়টি নজরে আসে। এরপর যৌথ গোয়েন্দা দল ও পুলিশ যৌথভাবে তাঁকে এবং তাঁর এক ভারতীয় সহযোগীকে আটক করে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ধৃত আফগান যুবক দীর্ঘদিন ধরে ভারতে অবস্থান করে ভুয়া পরিচয়পত্র তৈরি করেছিল এবং হাওড়ার শিবপুরে তার সুনির্দিষ্ট আস্তানা ছিল।

দার্জিলিং জেলার পুলিশ সুপার ওয়াই.এস. জগন্নাথ রাও জানিয়েছেন, সীমান্তে অত্যন্ত সতর্কতামূলক পদক্ষেপে সন্দেহভাজন ওই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তে উঠে এসেছে যে, ধৃতরা নেপাল হয়ে থাইল্যান্ডে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করছিল। জলট্যাঙ্কি অভিবাসন দপ্তর থেকে তাদের খড়িবাড়ি থানায় নিয়ে যাওয়ার পর ম্যারাথন জেরা শুরু হয়। ফরেনার্স অ্যাক্ট ও একাধিক জালিয়াতির ধারায় মামলা রুজু করে তাদের শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয়েছে। স্পর্শকাতর ‘চিকেনস নেক’ করিডোরের নিরাপত্তা ও সম্ভাব্য গোপন তথ্য ফাঁসের কোনো সংযোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *