দলের শৃঙ্খলাভঙ্গের অভিযোগে কড়া বার্তা! তোলাবাজি করলে তৃণমূলে যাওয়ার নিদান সুকান্তর?

দলের শৃঙ্খলাভঙ্গের অভিযোগে কড়া বার্তা! তোলাবাজি করলে তৃণমূলে যাওয়ার নিদান সুকান্তর?

বিজেপিতে থেকে কোনোভাবেই তোলাবাজি, দুর্নীতি বা কাটমানি সংস্কৃতি বরদাস্ত করা হবে না বলে সাফ জানিয়ে দিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা দলের প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সম্প্রতি এক অনুষ্ঠানে দলের কড়া অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে তিনি স্পষ্ট ভাষায় বলেন, কারও যদি তোলাবাজি করে খাওয়ার প্রবণতা থাকে, তবে তিনি যেন অবিলম্বে দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেন। তাঁর মতে, বিজেপিতে রাজনীতি করে ব্যক্তিগত উপার্জনের কোনো সুযোগ নেই, বরং এখানে কর্মীদের ত্যাগের মানসিকতা নিয়েই কাজ করতে হবে।

পাশাপাশি, সাধারণ মানুষের উদ্দেশ্যেও বিশেষ বার্তা দিয়ে সুকান্ত মজুমদার জানান, দলের কোনো নেতা বা কর্মী যদি সাধারণ মানুষকে ভয় দেখানোর চেষ্টা করেন বা দাদাগিরি চালান, তবে সঙ্গে সঙ্গে পুলিশে এফআইআর দায়ের করা উচিত। কোনো অপরাধী নেতার পাশে দল যে কখনোই দাঁড়াবে না, সে কথাও দৃঢ়ভাবে উল্লেখ করেছেন তিনি। উল্লেখ্য, নব্য বিজেপি বা সুবিধাবাদীদের দৌরাত্ম্য ও দুর্নীতির অভিযোগ এড়াতে রাজ্য নেতৃত্ব ইতিমধ্যেই কড়া পদক্ষেপের পথে হাঁটছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *