‘যোগ্যতার নামে অন্নপূর্ণায় প্রতারণা করছে বিজেপি’, সরব মমতা; পাল্টা তোপ শুভেন্দুর

‘যোগ্যতার নামে অন্নপূর্ণায় প্রতারণা করছে বিজেপি’, সরব মমতা; পাল্টা তোপ শুভেন্দুর

অন্নপূর্ণা যোজনায় উপভোক্তাদের যোগ্য-অযোগ্য যাচাই ও টাকা না-পাওয়া নিয়ে বিজেপি সরকারের বিরুদ্ধে সরব হলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, নির্বাচনের আগে মাসে ৩ হাজার টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিলেও এখন নানা শর্ত চাপিয়ে মহিলাদের প্রতারিত করা হচ্ছে। ধর্ম ও বর্ণ দেখে বাছাই করে অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়া হচ্ছে বলেও দাবি করেন তিনি।

সোশ্যাল মিডিয়া লাইভে মমতা জানান, তৃণমূল জমানায় প্রায় ২ কোটি ৪২ লক্ষ মহিলাকে কোনো বৈষম্য ছাড়াই লক্ষ্মীর ভান্ডার দেওয়া হতো। বিজেপির সরকার অন্নপূর্ণার নাম করে বহু যোগ্য মহিলাকে বঞ্চিত করছে। তিনি আশ্বস্ত করেন, যে সমস্ত মহিলারা বাদ পড়েছেন, তৃণমূল তাঁদের পাশে থাকবে এবং তাঁদের নাম-ঠিকানার তালিকা সংগ্রহ করে বিকল্প ব্যবস্থা করা হবে। পাশাপাশি, যাদবপুরের সাম্প্রতিক ঘটনা, হকার উচ্ছেদ, রাজনৈতিক কর্মসূচি পালনে পুলিশের বাধা ও তৃণমূল কর্মীদের বিরুদ্ধে মামলার অভিযোগেও বিজেপি সরকারকে তীব্র আক্রমণ করেন তিনি।

অন্যদিকে, মমতার এই অভিযোগের পাল্টা জবাব দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি স্পষ্ট জানান, অন্নপূর্ণা যোজনায় কোনো পক্ষপাতিত্ব করা হয়নি এবং কেবল যোগ্যরাই আবেদন যাচাইয়ের পর টাকা পাচ্ছেন। এ পর্যন্ত প্রায় ১৯ লক্ষ ২০ হাজার সংখ্যালঘু মহিলাও এই সুবিধা পেয়েছেন বলে দাবি করেন তিনি। একই সঙ্গে মমতার বাজেট সংক্রান্ত মন্তব্যকে কটাক্ষ করে শুভেন্দু বলেন, রাজ্যকে আট লক্ষ কোটি টাকার ঋণের বোঝায় রেখে যাওয়া প্রাক্তন মুখ্যমন্ত্রীর মুখে বড় কথা মানায় না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *