e-KYC-এর মেয়াদ শেষ: সত্যিই কি বন্ধ হচ্ছে এলপিজি সিলিন্ডার ও ভর্তুকি?
August 25, 20268:33 am

২৩ অগাস্ট এলপিজি (LPG) গ্রাহকদের e-KYC করার সরকারি সময়সীমা শেষ হলেও এখনই বন্ধ হচ্ছে না রান্নার গ্যাসের সংযোগ বা ভর্তুকি। সরকারের পক্ষ থেকে এমন কোনো ঘোষণা করা হয়নি, এবং বর্তমানে e-KYC করার প্রক্রিয়াও সচল রয়েছে।
বায়োমেট্রিক ও ফেস ভেরিফিকেশনে বিভিন্ন প্রযুক্তিগত সমস্যা এবং তথ্য সংশোধনের জটিলতার কারণে অনেক গ্রাহক এখনও প্রক্রিয়াটি শেষ করতে পারেননি। পশ্চিমবঙ্গে ইতোমধ্যে ৮৭ শতাংশ বায়োমেট্রিক ভেরিফিকেশন সম্পন্ন হলেও, সারাদেশে বহু গ্রাহক বাকি থাকায় সময়সীমা বাড়ানোর দাবি জানাচ্ছেন ডিলার ও গ্রাহকরা।
তবে ভবিষ্যতে কোনো ধরণের জটিলতা বা ভর্তুকি বন্ধ হওয়া এড়াতে দ্রুত e-KYC সম্পন্ন করার পরামর্শ দেওয়া হচ্ছে। গ্রাহকরা তাঁদের নিজ নিজ গ্যাস এজেন্সির সাথে যোগাযোগ করে অথবা অফিসিয়াল পোর্টালে গিয়ে এখনো e-KYC সম্পন্ন করতে পারবেন।