বেজিংয়ে ঐতিহাসিক বৈঠক! সীমান্ত বিবাদ মেটাতে মুখোমুখি ডোভাল ও ওয়াং ই

বেজিংয়ে ঐতিহাসিক বৈঠক! সীমান্ত বিবাদ মেটাতে মুখোমুখি ডোভাল ও ওয়াং ই

ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল ও চিনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের নেতৃত্বে বেজিংয়ে শুরু হয়েছে ভারত-চীন সীমান্ত সমস্যার ২৫তম বিশেষ প্রতিনিধি স্তরের বৈঠক। চিনের আমন্ত্রণে দুদিনের সফরে বেজিংয়ে পৌঁছেই সে দেশের ভাইস প্রেসিডেন্ট হান ঝেংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন অজিত ডোভাল। ওই বৈঠকে সীমান্ত এলাকায় শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার পাশাপাশি দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করার ওপর বিশেষ জোর দেওয়া হয়। চিনা নেতৃত্ব জানিয়েছে, দুই দেশের শীর্ষ নেতাদের মধ্যে হওয়া ঐকমত্যের ভিত্তিতে কৌশলগত ও দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি থেকে সম্পর্ককে এগিয়ে নেওয়া দরকার।

সাম্প্রতিক বছরগুলোতে তিয়ানজিন ও কাজানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাক্ষাতের পর থেকেই দুদেশের সম্পর্কে ইতিবাচক উন্নতির ধারা লক্ষ্য করা যাচ্ছে। দুই পক্ষই স্পষ্ট জানিয়েছে যে ভারত ও চিন একে অপরের প্রতিদ্বন্দ্বী নয়, বরং উন্নয়নের অংশীদার। কূটনৈতিক মহলের মতে, বর্তমান এই উচ্চপর্যায়ের আলোচনা দুই দেশের দীর্ঘদিনের সীমান্ত সমস্যা সমাধান এবং আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখার ক্ষেত্রে অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *