তিব্বতে হড়পা বানে আটকে বহু কৈলাসযাত্রী! উদ্ধারে এবার কি আসরে নামছেন সদগুরু?

তিব্বতে হড়পা বানে আটকে বহু কৈলাসযাত্রী! উদ্ধারে এবার কি আসরে নামছেন সদগুরু?

মানস সরোবরের পথে আচমকা নেমে আসা হড়পা বানে নেপালে আটকে পড়েছেন শতাধিক কৈলাসযাত্রী। জলের তোড়ে ভেসে গেছে বহু বাড়ি-ঘর ও সেতু। নেপাল পর্যটন বোর্ডের তথ্য অনুযায়ী, বন্যাদুর্গত এলাকা থেকে অন্তত ৩৮৪ জন পর্যটক নিখোঁজ রয়েছেন, যার মধ্যে ১০৫ জন ভারতীয় নাগরিক। পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সদগুরু। তিনি জানিয়েছেন, তাঁর সংস্থা ঈশা ফাউন্ডেশনের ৭৭ জন পুণ্যার্থী কৈলাস সফর শেষে ফেরার পথে অভিবাসন দপ্তরে আটকে পড়েছিলেন, যাঁদের সঙ্গে এখনও যোগাযোগ সম্ভব হয়নি।

চিন সীমান্তবর্তী রসুয়া জেলায় ভোটেকোশী নদীর জলস্তর আকস্মিক বৃদ্ধি পাওয়ায় এই বিপর্যয় ঘটে। তিমুর ও স্যাফ্রুবেসি এলাকায় ব্যাপক ধ্বংসযজ্ঞ চলেছে এবং হু হু করে বাড়ছে মৃতের সংখ্যা। এই পরিস্থিতিতে প্রশাসনের অনুমতি মিললে দুর্গত এলাকায় উদ্ধারকাজে ঝাঁপিয়ে পড়তে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে সদগুরুর স্বেচ্ছাসেবক দল। তিব্বতে এখনও ৭৪৩ জন এবং নেপালে ১৪৮ জন পুণ্যার্থী আটকে থাকলেও নিখোঁজদের দ্রুত উদ্ধারে সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *