বয়েজ হস্টেল খালি করার নির্দেশ! বারাসাত বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংঘর্ষের জেরে বড় পদক্ষেপ

বয়েজ হস্টেল খালি করার নির্দেশ! বারাসাত বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংঘর্ষের জেরে বড় পদক্ষেপ

পশ্চিমবঙ্গ রাজ্য বিশ্ববিদ্যালয়ে তৃণমূল ছাত্র পরিষদ ও এবিভিপির সংঘর্ষের ঘটনার মাত্র ২৪ ঘণ্টার মধ্যে বয়েজ হস্টেল খালি করার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। উপাচার্য দেবব্রত মিত্রের নির্দেশিকা অনুযায়ী, বৃহস্পতিবার সন্ধ্যা ছ’টার মধ্যে হস্টেল ছাড়তে হবে আবাসিক স্নাতকোত্তর পড়ুয়াদের। উল্লেখ্য, গত সোমবার রাতে রাখি বন্ধন অনুষ্ঠানকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে রণক্ষেত্রের রূপ নেয় চত্বর। হস্টেলে ভাঙচুর ও ব্লেড দিয়ে হামলার অভিযোগে পুলিশ চার জন টিএমসিপি নেতাকে গ্রেপ্তার করলেও বুধবার বারাসাত আদালত তাঁদের জামিন মঞ্জুর করে। হঠাৎ হস্টেল খালি করার এই নির্দেশে সমস্যায় পড়েছেন প্রায় চল্লিশজন পড়ুয়া।

এই ঘটনায় রাজনৈতিক তরজা তুঙ্গে উঠেছে। এবিভিপির দাবি, হস্টেলে ঢুকে তাদের ওপর ব্লেড নিয়ে হামলা চালানো হয়েছে। অন্যদিকে, টিএমসিপি নেতৃত্বের অভিযোগ, প্রকৃত অপরাধীদের ছেড়ে তাদের নেতাদের অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে, ক্যাম্পাসে পর্যাপ্ত নিরাপত্তারক্ষী থাকা সত্ত্বেও কীভাবে বহিরাগতরা ভেতরে প্রবেশ করল, তা নিয়ে বড়ো প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে। শিক্ষার্থীদের নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতেই এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *