বাস প্রতি প্রতিদিন ৩০০ টাকা তোলাবাজি! ধর্মঘটের কড়া হুশিয়ারিতে ঘুম ছুটল প্রশাসনের?
August 28, 20268:33 am

পূর্ব বর্ধমান জেলাসহ বিভিন্ন রুটে বেসরকারি বাস থেকে প্রতিদিন ৩০০ টাকা করে তোলাবাজির অভিযোগ তুলল বর্ধমান জেলা বাস অ্যাসোসিয়েশন। সংগঠনের দাবি, বিএমএসসহ বিভিন্ন সংগঠনের নাম ভাঙিয়ে জেলার বিভিন্ন বাসস্ট্যান্ডে এই অবৈধ অর্থ আদায় চলছে। এই পরিস্থিতি চলতে থাকলে বৃহত্তর আন্দোলন ও বাস ধর্মঘটের হুঁশিয়ারি দিয়েছেন বাস মালিকরা। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই পুলিশ ও প্রশাসনের উচ্চ মহলে অভিযোগ জানানো হয়েছে।
ঘটনাটি প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক ও প্রশাসনিক স্তরে জল্পনা। বর্ধমান দক্ষিণের বিধায়ক তথা রাজ্যের শিল্প প্রতিমন্ত্রী মৌমিতা বিশ্বাস মিশ্র সাফ জানিয়ে দিয়েছেন, দলের নাম ব্যবহার করে কোনওভাবেই তোলাবাজি বরদাস্ত করা হবে না। অবৈধ কার্যকলাপে জড়িতদের বিরুদ্ধে পুলিশ কঠোর ব্যবস্থা নেবে এবং কাউকেই ছাড় দেওয়া হবে না বলে কড়া বার্তা দিয়েছেন তিনি।