সাবধান! রেলের এই নিয়ম না মানলেই গুনতে হবে হাজার টাকা জরিমানা

সাবধান! রেলের এই নিয়ম না মানলেই গুনতে হবে হাজার টাকা জরিমানা

রেলওয়ে চত্বর এবং ট্রেনের ভেতরে পরিচ্ছন্নতা বজায় রাখতে জরিমানা এক ধাক্কায় দ্বিগুণ করল। সম্প্রতি প্রকাশিত এক গেজেট বিজ্ঞপ্তি অনুযায়ী, রেল চত্বরে আবর্জনা ফেলা বা পরিচ্ছন্নতা সংক্রান্ত নিয়ম লঙ্ঘনের সর্বোচ্চ জরিমানা ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১০০০ টাকা করা হয়েছে। এই সংশোধিত নিয়ম অমান্য করলে শুধু আর্থিকভাবেই ক্ষতিগ্রস্ত হতে হবে না, বরং জরিমানার অর্থ পরিশোধে ব্যর্থ হলে সংশ্লিষ্ট ব্যক্তিকে উপযুক্ত আদালতের মুখোমুখি হতে হবে। সেক্ষেত্রে আদালত দোষী ব্যক্তির জন্য দুই হাজার টাকা পর্যন্ত জরিমানা ধার্য করতে পারে।

নতুন এই বিধিমালা অনুযায়ী স্টেশন বা ট্রেনের কামরায় নির্দিষ্ট স্থান ছাড়া আবর্জনা ফেলা, থুতু ফেলা, মলমূত্র ত্যাগ করা, বা বাসনপত্র ধোয়ার মতো কাজ কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া অননুমোদিত পোস্টার লাগানো কিংবা রেল সম্পত্তির ক্ষতি করা থেকেও বিরত থাকতে হবে যাত্রীদের। স্টেশন মাস্টার, টিকিট কালেক্টর বা অনুমোদিত রেল কর্মকর্তারা এই জরিমানা আদায়ের ক্ষমতা রাখেন। রেল চত্বর পরিষ্কার রাখতে এবং যাত্রীদের মধ্যে সচেতনতা বাড়াতেই এই কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে ভারতীয় রেল কর্তৃপক্ষ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *