পুরনো গাড়ির জন্য কি ফিরছে ই-১০ পেট্রল? কেন্দ্রের বড় ভাবনায় মিলবে কি স্বস্তি!

পুরনো গাড়ির জন্য কি ফিরছে ই-১০ পেট্রল? কেন্দ্রের বড় ভাবনায় মিলবে কি স্বস্তি!

দেশজুড়ে ২০ শতাংশ ইথানল মিশ্রিত ই-২০ পেট্রল নিয়ে গাড়ির মালিকদের উদ্বেগের মধ্যে পুরনো গাড়ির জন্য বড়সড় পদক্ষেপের কথা ভাবছে কেন্দ্র। দীর্ঘদিনের ব্যবহৃত গাড়িতে এই জ্বালানি ব্যবহারে মাইলেজ কমা নিয়ে নানা প্রশ্ন ওঠার পর, এবার ইন্ডিয়ান অয়েলের এক্সপি৯৫, ভারত পেট্রোলিয়ামের স্পিড এবং হিন্দুস্তান পেট্রোলিয়ামের পাওয়ার৯৫-এর মতো ৯৫-অকটেনের প্রিমিয়াম পেট্রলকে ১০ শতাংশ ইথানল মিশ্রিত ই-১০ হিসেবে বিক্রির সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে। পেট্রোলিয়াম মন্ত্রক ইতিমধ্যেই রাষ্ট্রায়ত্ত তেল বিপণন সংস্থাগুলির সঙ্গে এই বিষয়ে বিশদ আলোচনা শুরু করেছে।

নতুন করে আলাদা পরিকাঠামো তৈরি করার বাড়তি জটিলতা এড়াতে বিদ্যমান প্রিমিয়াম জ্বালানির পরিকাঠামো ব্যবহার করেই এই সমাধান খোঁজার চেষ্টা চলছে। বর্তমানে দেশের প্রায় ৯০ হাজার পাম্পে এই প্রিমিয়াম পেট্রল উপলব্ধ থাকলেও সাধারণ পেট্রলের তুলনায় এর দাম কিছুটা বেশি। গ্রাহক সংগঠনগুলির দাবি, গাড়ির বয়স ও প্রযুক্তি অনুযায়ী জ্বালানি বেছে নেওয়ার স্বাধীনতা থাকা উচিত। তবে এই বিষয়ে এখনও পর্যন্ত কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি কেন্দ্রীয় সরকার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *