বিক্ষোভ আর বিতর্কের মাঝেই কি ফের ক্ষমতায় মোদী! জানুন সমীক্ষার চাঞ্চল্যকর তথ্য!

বিক্ষোভ আর বিতর্কের মাঝেই কি ফের ক্ষমতায় মোদী! জানুন সমীক্ষার চাঞ্চল্যকর তথ্য!

দেশজুড়ে নানা আন্দোলন ও বিতর্কের মাঝেও নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন এনডিএ জোটের রাজনৈতিক অবস্থান এখনও শক্ত রয়েছে। ‘ইন্ডিয়া টুডে’ ও সি-ভোটারের ‘মুড অফ দ্য নেশন’ সমীক্ষা অনুযায়ী, এই মুহূর্তে লোকসভা নির্বাচন হলে এনডিএ পেতে পারে ৩২৬টি আসন। তবে বিজেপির একক আসন সংখ্যা ২৬১টিতে নেমে আসতে পারে, যা ম্যাজিক ফিগার ২৭২-এর কম। অন্যদিকে, প্রধান বিরোধী দল কংগ্রেসের সম্ভাব্য আসন সংখ্যা বেড়ে ১০৬টিতে পৌঁছাতে পারে বলে অনুমান করা হয়েছে।

প্রধানমন্ত্রীর জনপ্রিয়তার দৌড়ে এখনও শীর্ষেই রয়েছেন নরেন্দ্র মোদী। সমীক্ষায় ৪৮.৭ শতাংশ উত্তরদাতা তাঁকে প্রধানমন্ত্রী হিসাবে সমর্থন করেছেন, যেখানে রাহুল গান্ধীর পক্ষে মত দিয়েছেন ২৭.১ শতাংশ মানুষ। চলতি বছরের ১ জুলাই থেকে ২৫ আগস্ট পর্যন্ত ২৫ হাজারেরও বেশি মানুষের মতামতের ভিত্তিতে এই সমীক্ষাটি পরিচালিত হয়েছে। রাজনৈতিক মহলে আলোচিত এই পরিসংখ্যান ইঙ্গিত দিচ্ছে যে, আসন কিছুটা কমলেও মোদির নেতৃত্বেই সরকার গঠনের পথে এগিয়ে রয়েছে এনডিএ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *