চাকরির নামে লক্ষ লক্ষ টাকার প্রতারণা! তৃণমূল নেতাকে লক্ষ্য করে ডিম ও ‘চোর’ স্লোগান

চাকরির নামে লক্ষ লক্ষ টাকার প্রতারণা! তৃণমূল নেতাকে লক্ষ্য করে ডিম ও ‘চোর’ স্লোগান

চাকরির প্রলোভন দেখিয়ে লক্ষ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগে বাঁকুড়ার স্থানীয় তৃণমূল নেতা রাজীব ঘোষালকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার কলকাতার দমদম এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করার পর বেলিয়াতোড় থানায় রাখা হয়। রবিবার কঠোর পুলিশি নিরাপত্তার মধ্যে তাঁকে আদালতে পেশ করার সময় স্থানীয় সাধারণ মানুষ ও বিরোধীরা তীব্র বিক্ষোভ দেখান। তাঁকে লক্ষ্য করে ‘চোর’ স্লোগান দেওয়ার পাশাপাশি ডিমও ছোড়া হয়, যা ঘিরে তীব্র রাজনৈতিক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৫ সালে একাধিক চাকরিপ্রার্থীর কাছ থেকে অর্থ নেওয়া হলেও কাউকে চাকরি দেওয়া হয়নি এবং টাকাও ফেরত দেওয়া হয়নি। প্রতারিতদের অভিযোগের ভিত্তিতে দীর্ঘদিন পলাতক থাকার পর পুলিশ তাঁকে পাকড়াও করে। এদিকে বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে, এই প্রতারণার মাধ্যমে সংগৃহীত অর্থ তৃণমূলের শীর্ষ স্তরের নেতাদের কাছেও পৌঁছাত। এই ঘটনার সাথে আর কেউ জড়িত রয়েছে কি না এবং সমগ্র চক্রের নেপথ্যে কারা আছে, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *